News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর ব্যাটেলিয়ানের গাফিলতিতেই মর্মান্তিক হত্যালীলা, বরখাস্ত ৩ জওয়ান
Image

টিএসআর ব্যাটেলিয়ানের গাফিলতিতেই মর্মান্তিক হত্যালীলা, বরখাস্ত ৩ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে ৷৷ টিএসআর ব্যটেলিয়ানের গাফিলতিতেই রবীন্দ্রনগরে মর্মান্তিক হত্যালীলা সংগঠিত হয়েছে৷ রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লার কথায় তাই মনে হয়েছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক শিকার করেছেন টিএসআর জওয়ানদের উপর নজরদারিতে গাফিলতি ছিল৷ তাই, তিন টিএসআর জওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তবে, আগামী দিনে এ ধরনের ঘটনা এড়াতে টিএসআরের সকল কমাডেন্ট এবং জেলা পুলিশ সুপারদের সমস্ত ব্যাটেলিয়ানের কার্যালয়গুলি নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

এদিন তিনি বলেন, মঙ্গলবার রবীন্দ্র নগরের স্ত্রী ও দুই সন্তানকে খুন করে টিএসআর জওয়ানের আত্মঘাতী হওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক৷ রাইফেল নিয়ে ব্যাটেলিয়ান থেকে টিএসআর জওয়ান কিভাবে বেরিয়ে গেলেন সে বিষয়ে তদন্ত করার জন্য কমান্ডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি জানান, প্রাথমিক তদন্তে টিএসআরের তিন জওয়ানের গাফিলতির প্রমাণ মিলেছে৷ তাই গার্ড কমান্ডার, সেন্ট্রি এবং একজন রাইফেল ম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে৷

রাজ্য পুলিশের মহা নির্দেশকের কথায়, এই ঘটনাকে কোনও ভাবেই হালকাভাবে নেবেনা পুলিশ প্রশাসন৷ সমস্ত জেলার পুলিশ সুপার এবং সকল ব্যাটেলিয়ানের কমান্ডারদের টিএসআর ব্যাটেলিয়ানগুলির পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ আগ্ণেয়াস্ত্র নিরাপদে রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনের উপরই বর্তায়৷ তাই, এই ঘটনায় ব্যাটেলিয়ানের গাফিলতি হয়েছে তা বলতে দ্বিধা নেই৷

তিনি জানান, সমস্ত জেলার পুলিশ সুপার এবং ব্যাটেলিয়ানের কমান্ডেন্টরা নিজ নিজ এলাকায় ব্যাটেলিয়ান ঘুরে দেখে রিপোর্ট তৈরি করতে হবে৷ এই রিপোর্টের উপর ভিত্তি করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি জানান, বৃহস্পতিবার এই সমস্ত বিষয়ে জেলা পুলিশ সুপার এবং টিএসআর ব্যাটেলিয়ান কমান্ডেন্টদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে বিস্তারিত আলোচনা হবে৷

ব্যাটেলিয়ানে কড়া নজরদারি সত্বেও রাইফেল নিয়ে টিএসআর জওয়ান সকলের নজর এড়িয়ে কিভাবে বেড়িয়ে গেলেন এই প্রশ্ণের জবাবে রাজ্য পুলিশের মহানির্দেশকের বক্তব্য, সে দিন বৃষ্টি হচ্ছিল৷ তাই রেনকোটের ভেতরে রাইফেল নিয়ে টিএসআর নায়েক মানিক লাল ঘোষ বেড়িয়ে গিয়েছিলেন৷ ইতিপূর্বেও এধরনের ঘটনা ঘটেছে, সে ক্ষেত্রেও গাফিলতি ছিল তা মেনে নিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক৷ তবে, আগামী দিনে এধরনের কোনও ঘটনা ঘটবে না বলে তিনি নিশ্চিয়তা দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top