News Flash

  • Home
  • Uncategorized
  • বড় ছেলের বিয়ে, পাঁচ দিনের প্যারোল মঞ্জুর লালুর
Image

বড় ছেলের বিয়ে, পাঁচ দিনের প্যারোল মঞ্জুর লালুর

রাঁচি ও পাটনা, ৯ মে (হি.স.): আগামী ১২ মে, শনিবার বড় ছেলে তেজপ্রতাপ যাদবের বিয়ে, তাই পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত অপরাধী লালু প্রসাদ যাদব| বড় ছেলে তেজপ্রতাপ যাদবের বিয়েতে যোগ দিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পাঁচ দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে| বুধবার এই খবর জানিয়েছেন লালুর এক ঘনিষ্ঠ সহকারী তথা আইনজীবী|

গত ১৮ এপ্রিল বাগদান পর্ব সেরেছিলেন তেজপ্রতাপ ও প্রাক্তন পরিবহণ মন্ত্রী চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যা| আগামী ১২ মে সাত পাকে বাধা পড়বেন তাঁরা| সেই উপলক্ষ্যেই পাঁচ দিনের প্যারোল পেলেন তেজপ্রতাপের বাবা লালু| পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদব বর্তমানে অসুস্থ থাকায় রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি রয়েছেন| বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য এর আগে প্যারোলের আবেদন জানান লালু প্রসাদ যাদব| আর বুধবার লালুর এক ঘনিষ্ঠ সহকারী তথা আইনজীবী জানিয়েছেন,আরজেডি সুপ্রিমোর পাঁচদিনের প্যারোল মঞ্জুর হয়েছে|

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top