মহীশূর, ৯ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হৃদয়হীন বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বুধবার চামরাজা বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে কংগ্রেস নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, পালোয়ানদের ৫৬ ইঞ্জি ছাতি থাকাটা কোনও বড় ব্যাপার নয়। সেই ছাতিতে একটা মানবিক হৃদয় থাকবে যে গরিবের আর্তনাদে সাড়া দেবে। মোদীর সেই হৃদয়টি নেই। বিজেপি ক্ষমতায় আসার পর দলিতদের প্রতি অত্যাচার বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক গুরু প্রতি অনুগত ছিলেন না। আর তাই তো এল কে আদবানিকে পেছনের সারিতে বসিয়ে দিয়েছেন। আনুগত্য কি সেটা প্রধানমন্ত্রীর শেখা উচিত। কার্যত সিদ্দারামিয়ার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরী পার করতে চাইছে কংগ্রেস। আর তাই বিজেপির শক্তিশালী প্রচার যন্ত্রের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেন সিদ্দারামাইয়া।

প্রধানমন্ত্রী হৃদয়হীন তাই গরিবদের কথা শোনেন না, দাবি সিদ্দারামাইয়া
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















