News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া রাজনৈতিক কর্মী খুনে চাঞ্চল্য ছড়াল কংগ্রেস শাসিত পুদুচেরিতে
Image

জোড়া রাজনৈতিক কর্মী খুনে চাঞ্চল্য ছড়াল কংগ্রেস শাসিত পুদুচেরিতে

পুদুচেরি, ৮ মে (হি.স.) : জোড়া রাজনৈতিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কংগ্রেস শাসিত পুদুচেরিতে। সোমবার রাতে পুদুচেরির মাহেতে এক আরএসএস কর্মীর উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীর দল। ধারালো অস্ত্র দিয়ে ওই আরএসএস কর্মীকে ক্ষতবিক্ষত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় ওই আরএসএস কর্মীকে স্থানীয় কালিকট মেডিক্যাল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত আরএসএস কর্মীর মুখে এবং বুকের একাধিক জায়গায় ক্ষতর চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে নিহত আরএসএস কর্মীর নাম শিমোজ।
অন্যদিকে ওই একই রাতে সিপিআই(এম) কর্মীর বাবুকেও খুন করে অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীর দল। জোড়া খুনের ঘটনায় তদন্ত করে দেখছে পুলিশ। নিছক ব্যক্তিগত কারণ নাকি কোনও রাজনৈতিক স্বার্থ জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top