নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ কোথাও যদি কোন পার্টি অফিস ভাঙা হয় তাহলে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস৷ রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের
তরফ থেকে যদি কোথাও কোন পার্টি অফিস ভাঙার চেষ্টা করা হয় তাহলে দল তা বরদাস্ত করবে না৷
তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে পার্টি অফিসের জমি দখলমুক্ত করার বিষয়ে সর্বদলীয় বৈঠক করে৷ তাতে আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্র বের করা যেতে পারে৷ এই প্রসঙ্গে বীরজিৎ সিনহা জানান, রাজ্যের চল্লিশ বছরেরও বেশী পুরনো কংগ্রেস পার্টি অফিস রয়েছে৷ সেগুলি হঠাৎ করে ভেঙ্গে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তা অগণতান্ত্রিক৷ দেশে সংবিধান রয়েছে৷ আইন রয়েছে৷ অনেক পার্টি অফিস বিজেপি নির্বাচনের পর দখল করে নিয়েছে বলেও বীরজিৎ সিনহা উল্লেখ করেছেন সাংবাদিক সম্মেলনে৷ তিনি অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডেকে এই সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন৷ তিনি জানান, রাজ্যে কংগ্রেসের প্রায় ত্রিশটি অফিসে নোটিশ দিয়েছে প্রশাসন৷ এদিকে, সিপিএমের পুর নিগমের কাউন্সিলার বিমল রুদ্রপাল কংগ্রেসে যোগদান করেছেন৷
পার্টি অফিস ভাঙতে গেলে প্রতিরোধ আন্দোলন করবে প্রদেশ কংগ্রেস ঃ বীরজিৎ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















