News Flash

  • Home
  • Uncategorized
  • পার্টি অফিস ভাঙতে গেলে প্রতিরোধ আন্দোলন করবে প্রদেশ কংগ্রেস ঃ বীরজিৎ
Image

পার্টি অফিস ভাঙতে গেলে প্রতিরোধ আন্দোলন করবে প্রদেশ কংগ্রেস ঃ বীরজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ কোথাও যদি কোন পার্টি অফিস ভাঙা হয় তাহলে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস৷ রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের তরফ থেকে যদি কোথাও কোন পার্টি অফিস ভাঙার চেষ্টা করা হয় তাহলে দল তা বরদাস্ত করবে না৷
তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে পার্টি অফিসের জমি দখলমুক্ত করার বিষয়ে সর্বদলীয় বৈঠক করে৷ তাতে আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্র বের করা যেতে পারে৷ এই প্রসঙ্গে বীরজিৎ সিনহা জানান, রাজ্যের চল্লিশ বছরেরও বেশী পুরনো কংগ্রেস পার্টি অফিস রয়েছে৷ সেগুলি হঠাৎ করে ভেঙ্গে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তা অগণতান্ত্রিক৷ দেশে সংবিধান রয়েছে৷ আইন রয়েছে৷ অনেক পার্টি অফিস বিজেপি নির্বাচনের পর দখল করে নিয়েছে বলেও বীরজিৎ সিনহা উল্লেখ করেছেন সাংবাদিক সম্মেলনে৷ তিনি অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডেকে এই সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন৷ তিনি জানান, রাজ্যে কংগ্রেসের প্রায় ত্রিশটি অফিসে নোটিশ দিয়েছে প্রশাসন৷ এদিকে, সিপিএমের পুর নিগমের কাউন্সিলার বিমল রুদ্রপাল কংগ্রেসে যোগদান করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top