নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৬ মে৷৷ বক্সনগর মানিক্যনগর তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশের জঙ্গলে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে৷ নিহত ব্যাক্তির নাম নিমাই সরকার (৪০)৷ বাড়ী রাজধানীর এডিনগর থানা এলাকায়৷ কিভাবে নিমাই সরকারে মৃতদেহ বক্সনগরে রুখিয়া জঙ্গলে
এলে এনিয়ে কমলচৌড়া থানার পুলিশ ধোয়াশার মধ্যে রয়েছে৷ নিহত নিমাই সরকার বিবাহিত৷ তার তিন সন্তানও রয়েছে৷ দুই বছর আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়৷ সম্প্রীতি নিখোঁজ হয়ে যায়৷ নিমাইয়ের পরিবারের পক্ষ থেকে এডি নগর থানায় মিসিং ডায়েরি করা হয়৷ পত্র পত্রিকার খবর বের হতেই কলমচৌড়া থানায় আসে পরিবারে লোকজন৷ হাসপাতালের মর্গে গিয়ে সনাক্ত করেন তারা৷ ময়না তদন্তের পর পরিবারের হাতে হস্তান্তর করা হবে মৃতদেহ৷ এটি খুন না আত্মহত্যা এখনও পুলিশ নিশ্চিত হতে পারছে না৷ নিহতের পরিবারকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ তবে নিহতের পরিবারের একজন জানিয়েছেন হয়তো স্ত্রীর যোগাযোগ থাকতে পারে নিমাইয়ের মৃত্যুর পেছনে৷

এ ডি নগরের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ বক্সনগরে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















