News Flash

  • Home
  • Uncategorized
  • এ ডি নগরের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ বক্সনগরে
Image

এ ডি নগরের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৬ মে৷৷ বক্সনগর মানিক্যনগর তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশের জঙ্গলে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে৷ নিহত ব্যাক্তির নাম নিমাই সরকার (৪০)৷ বাড়ী রাজধানীর এডিনগর থানা এলাকায়৷ কিভাবে নিমাই সরকারে মৃতদেহ বক্সনগরে রুখিয়া জঙ্গলে এলে এনিয়ে কমলচৌড়া থানার পুলিশ ধোয়াশার মধ্যে রয়েছে৷ নিহত নিমাই সরকার বিবাহিত৷ তার তিন সন্তানও রয়েছে৷ দুই বছর আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়৷ সম্প্রীতি নিখোঁজ হয়ে যায়৷ নিমাইয়ের পরিবারের পক্ষ থেকে এডি নগর থানায় মিসিং ডায়েরি করা হয়৷ পত্র পত্রিকার খবর বের হতেই কলমচৌড়া থানায় আসে পরিবারে লোকজন৷ হাসপাতালের মর্গে গিয়ে সনাক্ত করেন তারা৷ ময়না তদন্তের পর পরিবারের হাতে হস্তান্তর করা হবে মৃতদেহ৷ এটি খুন না আত্মহত্যা এখনও পুলিশ নিশ্চিত হতে পারছে না৷ নিহতের পরিবারকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ তবে নিহতের পরিবারের একজন জানিয়েছেন হয়তো স্ত্রীর যোগাযোগ থাকতে পারে নিমাইয়ের মৃত্যুর পেছনে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top