News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটক নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা বিজেপি বিধায়কের
Image

কর্ণাটক নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা বিজেপি বিধায়কের

লখনউ, ৬ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাভারতের কৃষ্ণের সঙ্গে তুলনা করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। রবিবার উত্তরপ্রদেশের বালিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, ‘রাজনৈতিক ধর্মযুদ্ধ হবে। কৃষ্ণের ভূমিকায় থাকবেন মোদীজি আর কৌরবদের পক্ষে থাকবে রাহুলজি বা মায়াবতী বা লালুজি। একদিকে নৈতিকতা লড়বে আরেক দিকে মানুষদের দমনকারীরা লড়বে। এখনকার দিনে নির্বাচনের যা স্বরূপ দেখা যাচ্ছে তাতে যে অত্যাচারী, দুর্নীতিগ্রস্ত তারা জোটবদ্ধ হয়েছে অন্যদিকে যারা সৎ রাজনীতি করছে তারা মোদীজির নেতৃত্বে লড়াই করবে। আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচন বিজেপি জিতবে।’
প্রসঙ্গত, গোটা দেশে অবিজেপি আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করতে চাইছে কংগ্রেস। অন্যদিকে ফেডারেল ফ্রন্টের নামে বাংলার মুখ্যমন্ত্রীও সরব হয়ে উঠেছেন। বসে নেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও তিনিও কলকাঠি নাড়ছেন। পাশপাশি ফুলপুর, গোরখপুরে লোকসভা উপনির্বাচনে বসপা ও সপার মধ্যে আসন সমঝোতা হয়েছে। এইমসে লালুর সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। এমন পরিস্থিতিতে বিজেপি বিধায়কের এই মন্তব্যে গুরুত্ব সুদূর প্রসারী।
অন্যদিকে, এদিন কর্ণাটকের জামাকহান্ডিতে বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ আছেন যারা দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করতে অস্বস্তিবোধ করে। কংগ্রেসের এমন দেউলিয়া অবস্থা যে তাদের নেতা এমন একজনের কাছ থেকে আর্শীবাদ নিচ্ছেন যিনি ভারতের টুকরো টুকরো করার স্লোগান দেয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top