News Flash

  • Home
  • Uncategorized
  • অবিজেপি দল কেন্দ্রে সরকার গঠন করলে বাইরের থেকে সমর্থন করবে সিপিএম : ইয়েচুরি
Image

অবিজেপি দল কেন্দ্রে সরকার গঠন করলে বাইরের থেকে সমর্থন করবে সিপিএম : ইয়েচুরি

কলকাতা, ৬ মে (হি.স.): নির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে অবিজেপি দল যদি কেন্দ্রে সরকার গঠন করে সে ক্ষেত্রে বাইরের থেকে সমর্থন করবে সিপিএম ৷ রবিবার একথা জানান, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ বিজেপিকে ঠেকাতেই ইয়েচুরির এই রণ কৌশল বলে মনে করে রাজনৈতিক মহল ৷
২০১৯-এ লোকসভা নির্বাচন প্রসঙ্গে ইয়েচুরি মন্তব্য করেছেন এই মুহূর্তে এমন কোনও আঞ্চলিক দল নেই যার প্রভাব সব রাজ্যেই আছে, বিজেপিকে রুখতে সব আঞ্চলিক দলের জোটবদ্ধ হওয়ার দরকার ৷ তবে যে সমস্ত রাজ্যে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিজেপি এবং কংগ্রেস সে ক্ষেত্রে রণনীতি কী হবে তা অবশ্য পরিষ্কার করেননি সীতারাম ইয়েচুরি ৷ কিছুদিন আগেই হায়দরাবাদের পার্টি কংগ্রেসে বেঙ্গল লাইনের জয় হওয়াতেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যেতে আর কোনও নীতিগত বাধা নেই সিপিএমের ৷ সেই কারনেই কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতায় গেছে সিপিএম ৷ তারা ২৫ টি আসনে প্রাথীও দিয়েছে সিপিএম ৷ তাই পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যের অবিজেপি দলগুলিকে তিনি আহ্বান জানান এক হতে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top