News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক বোড়োল্যান্ড : চতুর্থ দিনের জাতীয় সড়ক অবরোধ ওরাঙে, গণদুর্ভোগ চূড়ান্ত
Image

পৃথক বোড়োল্যান্ড : চতুর্থ দিনের জাতীয় সড়ক অবরোধ ওরাঙে, গণদুর্ভোগ চূড়ান্ত

ওদালগুড়ি (অসম), ৫ মে (হি.স.) : পৃথক বোড়োল্যান্ডের দাবিতে পাঁচ দিবসীয় জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির আজ চতুর্থ দিন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিটিএডি এলাকার ওদালগুড়ি জেলার ওরাঙে ১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ গড়ে তুলেছেন নিখিল বোড়ো ছাত্র সংস্থা (আবসু), পিপলস জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বোড়োল্যান্ড মুভমেন্ট (পিজেএসিবিএম), আলোচনাপন্থী অস্ত্রবিরত উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিভ ফ্রন্ট অব বোডোল্যান্ড-প্রগতিশীল (এনডিএফবি-প্র)-সহ বোড়ো জনগোষ্ঠীয় অন্যান্য সংগঠনের সহস্রাধিক কর্মী-সমর্থক।
এখানে উল্লেখ করা যেতে পারে, পৃথক বোড়োল্যান্ডের দাবিতে প্রস্তাবিত প্রতিদিন বারো ঘণ্টা করে পাঁচ দিবসীয় জাতীয় সড়ক অবরোধের এদিন চতুর্থ দিন। বুধবার কোকরাঝাড়ের কারিগাঁও, বৃহস্পতিবার চিরাঙের কাজলগাঁওয়ে এবং শুক্রবার বিটিএডি-র বাকসা জেলার বরমায় জাতীয় সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে আবসু, পিজেএসিবিএম, এনডিএফবি (প্র)-সহ বোড়ো জনগোষ্ঠীয় অন্যান্য সংগঠন। গত তিনদিনের মতো আজও সংশ্লিষ্ট এলাকায় সড়ক অবরোধের ফলে দুধারে আবদ্ধ হয়ে পড়েছে শতাধিক যানবাহন। দুর্ভোগ চূড়ান্ত।
এদিকে পৃথক বোড়োল্যান্ডের দাবিতে পাঁচ দিবসীয় জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির পরিপ্রিক্ষিতে বেজায় অসন্তুষ্ট বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর সর্বেসর্বা হাগ্রামা মহিলারি। গতকাল মুসলপুরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এই কর্মসূচির পিছনে প্রদেশ বিজেপি-র কোনও নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনা রয়েছে বলে গুরতর অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, তা না হলে এভাবে বিটিএডি এলাকার গেটওয়ে হিসেবে পরিচিত জাতীয় সড়কে টানা পাঁচদিনের অবরোধ কর্মসূচি নির্বিবাদে পালন করতে পারত না আন্দোলনকারী আবসু-সহ পিজেএসিবিএম, এনডিএফবি (প্র)।
মহিলারির বক্তব্য ছিল, পৃথক বোডোল্যান্ডের দাবি কখনও পূরণ হবে না জেনেও এভাবে আন্দোলনে মাতোয়ারা হওয়ার কারণ কী? আন্দোলনের নামে হাজার হাজার মানুষ জাতীয় সড়কে জমায়েত হয়ে তৈরি চা খাচ্ছেন, অন্য খাদ্য সামগ্রী খাচ্ছেন, আন্দোলনের নামে পিকনিক হচ্ছে — কীভাবে এ সব চলছে। কোথা থেকে এত টাকা আসছে তাঁদের হাতে? তাই তাঁর দৃঢ় বিশ্বাস, চলমান আন্দোলনে সহযোগিতা করছে রাজ্য প্ৰশাসন। তাঁর সন্দেহ অমূলক নয় দাবি করে হাগ্রামা মহিলারি বলেছিলেন, তা যদি না হয়, তা হলে আলোচনাপন্থী অস্ত্রবিরত উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিভ ফ্রন্ট অব বোডোল্যান্ড-প্রগতিশীল (এনডিএফবি-প্র) কী করে পৃথক বোডোল্যান্ডের দাবিতে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করে? তাঁর প্রশ্ন, এ ধরনের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধের অনুমতি দেয় কী করে প্রশাসন? ফলে তিনি নিশ্চিত, এই আন্দোলনের পিছনে বিজেপি-র রাজ্যস্তরের কোনও না-কোনও নেতার হাত রয়েছে। উল্লেখ্য, রাজ্যে সরকারের অন্যতম শরিক হাগ্রামা মহিলারির বিপিএফ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top