News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে নাবালিকা ধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে হত্যাকাণ্ডে গ্রেফতার ১৪, অধরা মূল অভিযুক্ত
Image

ঝাড়খণ্ডে নাবালিকা ধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে হত্যাকাণ্ডে গ্রেফতার ১৪, অধরা মূল অভিযুক্ত

ছাত্রা, ৫ মে (হি.স.) : এক নাবালিকাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডের ছাত্রা জেলায়। শুক্রবার সকালে স্থানীয় পঞ্চায়েত অভিযুক্তদের বিরুদ্ধে সালিশি সভা বসিয়ে নিহত নাবালিকার পরিবারকে ঘটনাটি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের ৫০০০০ টাকা জরিমানা এবং একশোবার উঠ-বস করার শাস্তি দেয়। সালিশি সভা চলাকালীন নিহত নাবালিকার পরিবারের লোকেদের মারধর করে অভিযুক্তরা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। জেলা পুলিশের বাড়তি তৎপরতার জেরে শনিবার এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত আর ৬ জনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ৬ জনের মধ্যেই মূল অভিযুক্ত ধানু ভুঁইয়া এখনও অধরা। এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারীদল বা সিট তৈরি করা হয়েছে।
এই প্রসঙ্গে ডেপুটি কমিশনার জিতেন্দ্র কুমার সিং জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাস্থলে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্ত করা হয়েছে।
এই ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ইতিমধ্যেই ধর্ষিতার পরিবারকে ২.৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top