News Flash

  • Home
  • Uncategorized
  • শরিকি বিবাদ তুঙ্গে, বিজেপির বিধায়ককে পেটাল আইপিএফটি কর্মীরা, উত্তপ্ত করবুক
Image

শরিকি বিবাদ তুঙ্গে, বিজেপির বিধায়ককে পেটাল আইপিএফটি কর্মীরা, উত্তপ্ত করবুক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ দুই শাসক গোষ্ঠীর কাজিয়ায় করবুক মহকুমা জুড়ে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ বিজেপি বিধায়ক বুর্বুমোহন ত্রিপুরার উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে৷ এই আক্রমণের মূল কান্ডারিরা বিজেপি এবং আইপিএফটি সমর্থক বলে পরিচিত হয়েছেন৷ বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে৷ শুধু তাই নয়, বিজেপি করবুক মন্ডল সভাপতি কমল দেওয়ানও আক্রান্ত হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় গুলির আওয়াজ শোনা গেছে৷ ইতিমধ্যে করবুকে আইপিএফটি এবং বিজেপি অফিসের বাইরে প্রচুর পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও, করবুক সদর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে৷

সোমবার বিকাল ৫৩০ মিনিট নাগাদ বাড়ি ফেরার পথে করবুক পুরাতন হাসপাতালের সামনে স্থানিয় বিধায়ক বুর্বুমোহন ত্রিপুরার উপর আক্রমণ চালানো হয়৷ জানা গেছে, স্থানিয় বিজেপি ও আইপিএফটি সমর্থক বিধায়ককে বাড়ি ফেরার পথে পথ অবরোধ করেন৷ বিধায়কের সাথে বিজেপির করবুক মন্ডল সভাপতি কমল দেওয়ানও ছিলেন৷ তাঁদের উদ্দেশ্য করে আইপিএফটি ও বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান৷ জানা গেছে, তারাই বিধায়কের গাড়িতে ঢিল ছুড়েন এবং তাদের উপর হামলা চালান৷ ঘটনায় বিধায়ক বুর্বুমোহন মোহন ত্রিপুরা মাথায় আঘাত পান৷ তাঁকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়৷

ক্ষুব্ধ বিজেপি ও আইপিএফটি কর্মীদের অভিযোগ, নির্বাচনী জয়ী হওয়ার পর করবুকের বিধায়ক বুর্বুমোহন ত্রিপুরা জনবিচ্ছিন্ন হয়ে রয়েছেন৷ বহু সমস্যা নিয়ে তাঁর সাথে দেখা করার চেষ্টা হলেও তাঁর সহায়তা মিলেনি৷ ফলে, স্থানীয় শাসকদলীয় কর্মীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন৷ এরই বহিঃপ্রকাশ আজ ঘটেছে বলে দাবি স্থানীয়দের৷

সূত্রের খবর, করবুক আইপিএফটি অফিসে ৩শতাধিক কর্মী জড়ো হয়েছেন৷ পরিস্থিতি আরোও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কায় করবুকে আইপিএফটি ও বিজেপি অফিসে বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে৷ ঘটনাস্থলে গোমতী জেলা পুলিশ সুপার পৌঁচেছেন৷ ক্ষুব্ধ বিজেপি ও আইপিএফটি কর্মীরা এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন৷

পুলিশের আশঙ্কা, পরিস্থিতি আরোও ভয়াবহ আকার ধারণ করতে পারে৷ জানা গেছে, বিধায়কের আঘাত গুরুতর নয়৷ তবে, তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষনে রাখা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top