News Flash

  • Home
  • Uncategorized
  • এইমসে লালুর সঙ্গে দেখা করলেন রাহুল, রাঁচি হাসপাতালে ফিরতে নারাজ আরজেডি সুপ্রিমো
Image

এইমসে লালুর সঙ্গে দেখা করলেন রাহুল, রাঁচি হাসপাতালে ফিরতে নারাজ আরজেডি সুপ্রিমো

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): হৃদরোগ এবং কিডনি সম্পর্কিত বিভিন্ন রোগে ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| লালু বর্তমানে রাজধানীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চিকিত্সাধীন| অসুস্থ আরজেডি সুপ্রিমোকে দেখতে সোমবার সকালে এইমস-এ গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| লালুর শারীরিক অবস্থা নিয়েও খোঁজখবর নিলেন রাহুল গান্ধী| এইমস সূত্রের খবর, সোমবার সকালে এইমস-এ আসেন রাহুল গান্ধী| বেশ কিছুক্ষণ কথা বলেন লালু প্রসাদ যাদবের সঙ্গে|
এইমস সূত্রের খবর, শারীরিক অসুস্থতাজনিত কারণে এইমস-এ স্থানান্তরিত করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে| তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, লালুকে রাঁচি মেডিক্যাল কলেজে ফেরত পাঠানো হবে| এমতাবস্থায় বেঁকে বসলেন আরজেডি সুপ্রিমো| রাঁচি মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ফিরতে নারাজ লালু প্রসাদ যাদব| এইমস-কে চিঠি লিখে আরজেডি সুপ্রিমো জানিয়েছেন, ‘আমি রাঁচি হাসপাতালে ফিরে যেতে চাই না| কারণ, আমার রোগের চিকিত্সার জন্য যথোপযুক্ত পরিকাঠামো নেই রাঁচি হাসপাতালে|’
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এই মুহূর্তে জেল খাটছেন লালু প্রসাদ যাদব| সম্প্রতি শারীরিক অসুস্থতাজনিত কারণে রাঁচি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে| পরে আরজেডি সুপ্রিমোকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top