News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বার কাউন্সিলে পদ্ম ফুটছে
Image

ত্রিপুরা বার কাউন্সিলে পদ্ম ফুটছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে এগিয়ে আছে বিজেপি অনুমোদিত বিভিন্ন সংগঠন৷ সাফ হয়ে যাচ্ছে বামেরা ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে বামেরা রীতিমতো ধরাশায়ী হয়ে গেছে৷ এতদিন বামেরা আধিপত্য ছিল বারে৷ প্রথম রাউন্ডে এখন পর্যন্ত ১০টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে৷ এর মধ্যে সাতটি গেছে বিজেপিপন্থী সংগঠনগুলোর দখলে৷ দুটি আসান দখল করেছে বামেরা৷ একটি আসন পেয়েছে কংগ্রেস৷ বাকি পাঁচটি আসনের জন্য গণনা আগামীকাল অনুষ্ঠিত হবে৷ প্রথম রাউন্ডের নির্বাচনে কংগ্রেস প্রার্থী পিযুষ কান্তি বিশ্বাস ১০২ টি ভোট পেয়েছেন৷ তিনি বার কাউন্সিল নির্বাচনে সবচেয়ে বেশী ভোট পেয়েছেন৷ এছাড়া বিজেপি প্রার্থী পি কে ধর ৭০টি, রতন দত্ত ৬৮ টি, রঞ্জিত চক্রবর্ত্তী ৬০ টি, প্রণব বিশ্বাস ৫৬ টি এবং বি এন মজুমদার ৫৬ টি ভোট পেয়েছেন৷ সিপিএম প্রার্থী হরিবল দেবনাথ ৬০ টি এবং এস চক্রবর্ত্তী ৫৬ টি ভোট পেয়েছেন৷ এদিন গণনার শুরুতে বিজেপি প্রার্থী কাকলী দেব এবং হিমাংশু দে এগিয়ে ছিলেন৷ কিন্তু, পরবর্তী সময়ে পিছিয়ে যান৷ বার কাউন্সিলের ১৫ টি সদস্য পদের জন্য ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷
এদিকে ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে বামেদের পরাস্ত হওয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ত্রিপুরা কমিউনিস্টমুক্ত হচ্ছে৷ এটা যথেষ্ট আনন্দের৷ নির্বাচনে জয়ীদের প্রতি তিনি তাঁর অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top