News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় দিন কাজিরঙায় শট দিতে বেড়িয়ে পড়েছেন অসম পর্যটনের বাণিজ্যদূত প্রিয়াঙ্কা চোপড়া
Image

তৃতীয় দিন কাজিরঙায় শট দিতে বেড়িয়ে পড়েছেন অসম পর্যটনের বাণিজ্যদূত প্রিয়াঙ্কা চোপড়া

যোরহাট (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : সোমবার অসমে বিজ্ঞাপন শ্যুটিয়ের তৃতীয় দিন প্রিয়াঙ্কা চোপড়ার। সকাল ৭.৪০ মিনিটে ঠেঙাল মেনন (রিজোর্ট) থেকে বেড়িয়ে প্রথমে নামঘরে (মঠ) পুজোপাঠ করে দৃশ্যগ্রহণে বেরিয়ে পড়েন অসমের পর্যটনদূত প্রিয়াঙ্কা চোপড়া।
এদিন তিনি পার্শ্ববর্তী কাজিরঙা জাতীয় উদ্যানে বিজ্ঞাপনের দৃশ্যগ্রহণ করবেন। সেখানে কাজিরঙা গলফ রিজোর্টে হবে শ্যুটিং। পরম্পরাগত মাছ শিকারের পাশাপাশি অন্যান্য লোকেশনে দৃশ্যগ্রহণের ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা। তার চারপাশে অতন্দ্র প্রহরীর মতো ঘিরে রয়েছেন বীরাঙ্গনা-সহ কুড়িজন বিশেষ নিরাপত্তারক্ষী।
রবিবার তিনি যোরহাটের গটঙা চা বাগানের বিভিন্ন লোকেশনে ক্যামেরার সামনে শট দিয়েছেন। চা বাগানের এক তরুণীর সঙ্গে সাইকেল চালিয়ে আত্মহারা হয়ে পড়েন বলিউড ও হলিউডি অভিনেত্রী। হাতি সাফারি, চা পাতা তোলা ইত্যাদি নানা শট দিয়েছেন তিনি। সন্ধ্যার প্রাক্কালে তিতাবরের পার্শ্ববর্তী জালুকনিতে অবস্থিত ঠেঙাল মেনন নামের রিজোর্টের সামনে প্রায় দেড়শো বছরের পুরনো এক বিশাল বৃক্ষের নীচে খোলা আকাশের নীচে বিহু নাচ ও গানে মূর্চ্ছা যান মোহময়ী অভিনেত্রী বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর আহোমদের পরম্পরাগত চাকলাং প্রথার কনের সাজে বিয়ের পিড়িতে বসে দৃশ্যগ্রহণ করেছেন তিনি।
এদিকে গতকালের মতো আজও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে চোখের দেখা দেখতে এবং পারলে খানিকটা স্পর্শ করে অনুভূতি পেতে উৎসাহী মানুষ উন্মাদ হয়ে পড়েছেন। বিএমডব্লিউ কারে চড়ে তিনিও যেদিকে যাচ্ছেন অপেক্ষারত মানুষকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করে কিছুটা হলেও তাদের আশা পূরণ করছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top