News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড ইস্যুতে ৬৩ টি মামলা সিবিআই-কে দেওয়া হয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

চিটফান্ড ইস্যুতে ৬৩ টি মামলা সিবিআই-কে দেওয়া হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ নির্বাচনের আগে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যারা চিটফান্ডের মাধ্যমে ত্রিপুরাবাসীকে নিঃস্ব করেছে তাদের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেইসগুলি সি বি আই-কে দেওয়া হবে৷ আমরা সরকারে আসার পর চিটফান্ড সংক্রান্ত যে ৭৪ টি মামলা রয়েছে সেগুলি সি বি আই-কে দেওয়ার জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি৷ চিটফান্ডের ৭৪ টি মামলার মধ্যে ১১টি মামলা আগেই সি বি আই নিয়েছে৷ গত ১৯ এপ্রিল বাকি ৬৩ টি মামলার তদন্তের জন্য সি বি আইকে প্রস্তাব দেওয়া হয়েছে৷ রবিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কথাগুলি বলেন৷ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সি বি আই যে ১১টি মামলা আগেই নিয়েছে এর মধ্যে পাঁচটি কোম্পানী রোজভ্যালী, বেসিল, আইকোর, রেসপন্স এবং ওয়ারিশ রয়েছে৷ এই মামলাগুলিতে আর্থিক লেনদেনের পরিমান ১৪৭ কোটি টাকা৷ তিনি বলেন, আমরা বিশ্বাস কবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভ্রষ্টাচার মুক্ত সমাজ, ভ্রষ্টাচার মুক্ত সরকার গঠনের যে পরিকল্পনা রূপায়ণের কাজ চলছে সেভাবে ত্রিপুরাতেও ভ্রষ্টাচার মুক্ত সমাজ, ভ্রষ্টাচার মুক্ত সরকার তৈরী করার কাজ চলছে৷ বিগত সরকার কোনও না কোনওভাবে চিটফান্ডের লাইসেন্স দেওয়া, তাদের অফিসের এন ও সি দেওয়া, বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করার মাধ্যমে উৎসাহিত করে ত্রিপুরার মানুষকে লুট করার বন্দোবস্তু করে দিয়েছিলো৷ বিগত সরহকার সব মামলা সি বি আই-কে দেওয়ার জন্য প্রস্তুত ছিলো না৷ তিনি বলেন, সি বি আই তদন্তের মাধ্যমে রাজ্যের যারাই চিটফান্ডের মাধ্যমে শোষিত হয়েছেন তারা বিচার পাবেন এবং ভ্রষ্টাচার মুক্ত ত্রিপুরা গড়ার যে লক্ষ্য আমরা নিয়েছি সেই লক্ষ্যে পৌঁছুতে পারবো৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে মডেল রাজ্য বানানো আমার স্বপ্ণ৷ সেই লক্ষ্যে নিয়ে কাজ করছি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top