News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
‘নারে, আজ আর যামু না৷ কুটুর বাসায় যামু৷ ঠান্ডাও পড়তাছে৷ তার বাসায় আইজ পার্টি আছে৷ মোজফুর্তি করুম’৷ এই বলে বন্ধুর দিকে হাত ইশারা করে দেখিয়ে দিল ফুর্তির আসল ব্যাপারটা৷
অস্বীকার করা যাবে না যে এ রাজ্যে অধিকাংশ ফুর্তির অর্থ হল মদ আর মাংস৷ সন্ধ্যা হলে একাংশ যুবক যেন গুলি খাওয়া হরিণের মত ছুটে৷ বেছে নেয় গলির আনাচে কানাচে অন্ধকার স্থান৷ কিংবা কারো বাড়ির উঠোনের অন্ধকার কোন৷ আবার অনেক সময় কোনও বন্ধুর মা বাবা বাড়িতে না থাকলে সেই বন্ধুর বাড়িতে বসে বিপিন বাবুর কারণ সুধা- এর আসর৷
এমন আসরের বিস্তারিত ব্যাখ্যা করার তেমন অবকাশ নেই৷ এ রাজ্যের সংসৃকতির একটা অংশে মিশে আছে এমনই আসর৷ আর বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও চলে ফুর্তির বহর৷ শ্মশানে মৃতদেহ পোড়ানোর সময়ও এমন কারণ সুধা থাকবেই৷ রাজ্যের মোড়ে মোড়ে গড়ে উঠেছে এমন কারণ সুধার দোকান৷ সামাজিক ব্যধির বাড়বাড়ন্ত এমন কারণ সুধাকে কেন্দ্র করে৷ বেশিরভাগ ধর্ষণের ক্ষেত্রেও উঠে আসছে কারণ সুধার তত্ত্ব৷ নারী ধর্ষণ, নির্যাতন, খুন সব বিষয়ে জড়িত রয়েছে এমন কারণ সুধা৷ সামাজিক অবক্ষয়ের সিংহভাগ জুড়ে আছে সুধার আকর্ষণ৷
এ সুধা নিয়ে রাজ্যের তরুণ মুখ্যমন্ত্রী জেহাদ ঘোষণা করলেন৷ সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মদ বিরোধী অভিযানের কথা বললেন৷ স্বাগত মুখ্যমন্ত্রীর বক্তব্য৷ প্রশ্ণ হল কাদের নিয়ে অভিযান চালাবেন৷ সর্ষের ভেতর যে ভুত লুকিয়ে আছে তা কি তিনি জানেন না৷ যেখানে রাজ্যের আনাচে কানাচে মদের দোকান, যেখানে বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানে (একাংশ) মদের ফোয়ারা ছোটে সেখানে মদ বিরোধী অভিযান কতটুকু সফল হবে৷ পুলিশ তার গতানুগতিক ধারায় মদবিরোধী অভিযানে নামছে বটে৷ কিন্তু, তাতে সমস্যার ইতর বিশেষ পরিবর্তন হচ্ছে না৷ মদ এনে রাখা হচ্ছে থানার স্টোরে৷ তার পরের কাহিনী কেউর অজানা হয়৷ তাইতো মদ বিরোধী অভিযানে নামার অর্থ কিন্তু মাদক মুক্ত রাজ্য নয়৷ অস্বীকার করা যাবে না যে, এই নেশা যত অনর্থের মূল৷ নেশার ঘোরে মানুষ হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে৷ তখনই করে বসে আসামাজিক কাজ৷ হুঁশ এলে অনুতপ্ত হয়৷ তখন আর কিছু করার থাকে না৷ নেশা শুধু মদে সীমাবদ্ধ নেই৷ আছে বিভিন্ন নেশাজাতীয় টেবলেট, হিরোইন, চরস, গাঁজা ও ভাং সহ আর কত কি৷ অবৈধ নেশা জাতীয় সামগ্রী রাজ্যে ঢুকছে চোরা পথে৷ অথচ বিভিন্ন স্থানে থানা, পুলিশ ফাঁড়ির অভাব নেই৷ রয়েছে চুড়াইবাড়ি গেট৷ এত কিছুর পরও কি করে অবৈধ নেশা জাতীয় সামগ্রী রাজ্যে আসে? এ ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের ভূমিকা প্রশ্ণবিদ্ধ হচ্ছে বইকি৷ এর পেছনে রয়েছে বিরাট একটি মাদক পাচারকারী চক্র৷ তাদের নেটওয়ার্ক অনেক দূর বিস্তৃত৷ এই নেটওয়ার্ক চক্রটা ভাঙতে না পারলে মুখ্যমন্ত্রীর মাদক বিরোধী অভিযানও সফল হবে না৷
সেই সাথে মাদকের বৈধ ক্ষেত্রগুলি যতদিন থাকবে ততদিন তরতাজা নেশার আসরও থাকবে৷ একাংশ যুব সমাজ নষ্ট হবে৷ তাই বৈধ দোকানগুলি নিয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে৷ এক্ষেত্রে কড়া পদক্ষেপ নেয়া যেতে পারে না কি? মদ বিরোধী অভিযানে রাজ্যের প্রমীলা বাহিনীও সামিল হচ্ছে৷ কিন্তু, কমছে কই? কমার নেই লক্ষণ৷ বরং নদীর বাণের মত হু হু করে বাড়ছে৷ মুখ্যমন্ত্রীর এমন চিন্তা ধারা যেমন অভিনন্দন যোগ্য তেমনই তা বাস্তবায়নেও নিতে হবে কড়া পদক্ষেপ৷ তারপরেও কি নেশামুক্ত রাজ্য গড়ে উঠবে- এমন প্রশ্ণ কিন্তু থেকে যাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top