News Flash

  • Home
  • Uncategorized
  • ইতালির জাতীয় দলের কোচের প্রস্তাব প্রত্যাখ্যান কার্লো আনসেলোত্তির
Image

ইতালির জাতীয় দলের কোচের প্রস্তাব প্রত্যাখ্যান কার্লো আনসেলোত্তির

রোম, ২৯ এপ্রিল (হি.স.) : ইতালির জাতীয় দলের কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কার্লো আনসেলোত্তি৷ দু’বছরের চুক্তিতে ইতালি ফুটবল দলের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয় তিনবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচকে৷ তিনি তা সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন বলে খবর৷
গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার পর থেকে চাকরি নেই ৫৮ বছর বয়সি আনসেলোত্তির৷ তাই ইতালির প্রস্তাব তিনি গ্রহণ করতে পারেন বলেই জল্পনা চলছিল আন্তর্জাতিক ফুটবল মহলে৷ গত সপ্তাহে রোমের এক হোটেলে ইতালিয়ান ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠকের পর নিজের সিদ্ধান্ত জানানোর জন্য কয়েকদিন সময় চেয়ে নিয়েছিলেন আনসেলোত্তি৷ শেষমেশ তিনি প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন বলেই খবর৷
অন্যদিকে, গত নভেম্বরে সুইডেনের কাছে দুই পর্বের বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফে হেরে ৬০ বছর পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইতালি ছেঁটে ফেলেছে কোচ জিয়ান পিয়েরো ভেঞ্চুরাকে৷ নতুন কোচ খুঁজে বার করার দায়িত্ব পড়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন সাব কমিশনার অ্যালেজান্দ্রো কোস্তাকুর্তারের৷ আশির দশকে মিলানে আনসেলোত্তির সঙ্গে ফুটবল খেলা কোস্তাকুর্তার প্রথম পছন্দ চিলেন কার্লোই৷ইতালির প্রস্তাব ফেরানোর পর আনসেলোত্তির আর্সেনাল কোচ হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কেননা ওয়েঙ্গার দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর থেকেই আর্সেনাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি৷ আনসেলোত্তির পুরনো ক্লাব চেলসিতে ফেরা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে ব্রিটিশ ফুটবলমহলে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top