News Flash

  • Home
  • Uncategorized
  • শিলান্যাসের অাগে পাওয়ার প্লান্টের দফতর বিস্ফোরণে
Image

শিলান্যাসের অাগে পাওয়ার প্লান্টের দফতর বিস্ফোরণে

কাঠমান্ডু, ২৯ এপ্রিল (হি.স.) : নতুন হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্লান্টের দফতরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। রবিবার সকালের এই ঘটনায় প্লান্টের দফতরে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন বাদেই নেপালের এই বিশেষ প্রজেক্টের শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তার ঠিক আগেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।
জানা গিয়েছে, তুমলিংতার এলাকায় থাকা ওই পাওয়ার প্লান্টের দফতর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২০-র মধ্যে কার্যকর হওয়ার কথা ৯০০ মেগাওয়াট এই পাওয়ার প্লান্টের। আগামী ১১ মে নরেন্দ্র মোদীর ওই প্রজেক্ট উদ্বোধন করার কথা। তার আগে চলছে জোর প্রস্তুতি। এরই মধ্যে এই ঘটনা। যদিও এখনও পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভারতের সহযোগিতায় নেপালে তৈরি হচ্ছে এই পাওয়ার প্লান্ট।
ভারতীয় সংস্থা সাতলুজ জলবিদ্যুৎ নিগমের সঙ্গে এই প্রজেক্টের চুক্তি হয় নেপালের। ২০১৪-র ২৫ নভেম্বর হয় সেই চুক্তি। চুক্তির সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের সঙ্গে সম্পর্কিত জায়গায় বিস্ফোরণের ঘটনা নেপালের এবছর দ্বিতীয়বার ঘটল। গত ১৭ এপ্রিল নেপালের ভারতীয় দূতাবাসের কাছে একটি প্রেশার কুকার বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top