News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের গুরুকুলগুলিকে মূলধারার শিক্ষাব্যবস্থায় উন্নীত করতে তৎপর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
Image

রাজ্যের গুরুকুলগুলিকে মূলধারার শিক্ষাব্যবস্থায় উন্নীত করতে তৎপর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

উজ্জয়িনী, ২৯ এপ্রিল (হি.স.): সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যর সমস্ত গুরুকুলকে সরকারী স্বীকৃতি দিল মধ্যপ্রদেশ সরকার। সম্প্রতি উজ্জয়িনীতে আয়োজিত আন্তর্জাতিক বিরাট গুরুকুল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রাজ্যের সমস্ত গুরুকুলগুলিকে সরকারী স্বীকৃতি দেবে সরকার। সেই অনুযায়ী গুরুকুলগুলিকে তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি মূলধারার স্কুলগুলির সমমর্যাদা দেওয়া হবে গুরুকুলগুলি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বিরাট গুরুকুল সম্মেলনে ভারত এবং নেপাল থেকে সব মিলিয়ে ৯০০টি গুরুকুল এই সম্মেলনে যোগ দিয়েছে। এই সম্মেলনের মূল লক্ষ্যই ছিল কি করে গুরুকুল শিক্ষা ব্যবস্থাকে মূল ধারার শিক্ষা ব্যবস্থায় উন্নীত করা যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দৃষ্টিভঙ্গি সঙ্গে সহমত পোষণ করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, কি করে পুনরায় প্রচীন বৈদিক শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা যায় সেই বিষয়ে পরিকল্পনার গ্রহণের কাজ চলছে। কারণ একমাত্র বৈদিক শিক্ষাব্যবস্থাই পারে আগামী প্রজন্মকে জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত করতে। তিনি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে নতুন শিক্ষানীতি গ্রহণ করা হবে এবং এর জন্য খসড়া প্রস্তাবনাও তৈরি করা হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top