সার্বিয়া, ২৯ এপ্রিল (হি.স.) : কমনওয়েলথ গেমসের পর বেলগ্রেড ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টেও ভারতীয় বক্সারদের জয়ের ধারা অব্যাহত৷ সার্বিয়াতে অনুষ্ঠিত টুর্মামেন্টে ৩টি সোনা, ৫টি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ভারত শেষ করল৷ সুমিত সাঙ্গোয়ান ৯১ কেজি বিভাগে সোনা জেতেন
এবং নিখত জারিন (৫১ কেজি) এবং হিমাংশু শর্মা (৪৯ কেজি)৷ হাতের চোট থেকে ফিরে বেলগ্রেডের মত আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা জিতলেন সুমিত৷ ৯১ কেজি বিভাগে একুয়াডরের প্রতিদ্বন্দ্বী কাস্টিলো টরেস-কে ৫-০ হারিয়ে সোনা জেতেন হরিয়ানার এই বক্সার৷ অন্য একটি লড়াইয়ে প্রাক্তন জুনিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন নিখত গ্রীস বক্সার একাট্রিনিকে ৫-০ হারিয়ে সোনা জেতেন৷ আলজেরিয়ান বক্সার মহম্মদ তৌয়ারেজকে হারিয়ে ৪৯ কেজি বিভাগে ভারতের হয়ে আরও একটি সোনা জেতেন হিমাংশু শর্মা৷
বেলগ্রেডে অান্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে ভারতের তিনটি সোনা জয়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















