News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত ভোট নিয়ে ফের সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি
Image

পঞ্চায়েত ভোট নিয়ে ফের সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি

কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): এক দফায় পঞ্চায়েত ভোট নিয়ে ফের সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি। তিনদফায় ১, ৩ ও ৫ মে, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু পঞ্চায়েতের মনোনয়ন পর্বে হিংসা ছড়াতেই হাইকোর্টে র দ্বারস্থ হয় বিজেপি । পঞ্চায়েত ভোট নিয়ে শুরু হয় শাসক এবং বিরোধীদের মধ্যে আইনি লড়াই । নতুন করে ভোটের দিন ঘোষণার নির্দেশ দেন বিচারপতি সুব্রত তালুকদার । কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০ এপ্রিল বিরোধীদের অভিযোগকে স্বীকৃতি দিয়ে পূর্ব ঘোষিত নির্ঘণ্ট খারিজ করে দেয় কমিশন।
রাজ্য সরকার ও নির্বাচন কমিশন কয়েক দফা বৈঠকের পর রাজ্যের দাবি মেনে ১৪ মে একদফায় পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে কমিশন । ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই, সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন উঠেছে নিরাপত্তা বিষয়ে । ইতিমধ্যেই এই বিষয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা । পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে আদালতের দ্বারস্থ হন সরকারী কর্মচারীদের একাংশও। ভোটে নিরাপত্তা ইস্যুতে ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠকের পর বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিরোধীদের কোনও প্রশ্নেরই সদুত্তর নেই কমিশনের কাছে । ভোটে নিরাপত্তা কীভাবে দেওয়া হবে, তা নিয়ে কোনও পরিকল্পনা নেই কমিশনের । প্রথমে তিন দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেও, পরবর্তীতে কেন একদিনে ভোট হচ্ছে ? সেই প্রশ্ন তুলেই সোমবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি ।
গত সপ্তাহে হাইকোর্টে মূলত ২টি মামলা ওঠে। সবপক্ষের সঙ্গে আলোচনা না করেই, বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশ না মেনেই, একতরফাভাবে ভোটের দিন ঘোষণা করা হয়েছে । নিরাপত্তা নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা হয়নি । আদালতে অভিযোগ জানায় বামেরা । একই ইস্যুতে মামলা দায়ের করে পিডিএসও । বিরোধীদের অভিযোগ শোনার পর সোমবার ফের শুনানির দিন ধার্য করেন বিচারপতি । যদিও কমিশনের প্রতিনিধি নীলাঞ্জন শান্ডিল্য দাবি করেন, সবপক্ষের সঙ্গে আলোচনা করেই দিন স্থির হয়েছে। সুরক্ষা ইস্যুতে সরকারের সঙ্গে কথা চলছে ।
হাইকোর্টে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি হয় সরকারি কর্মচারীদের একাংশের দাবির প্রেক্ষিতে । পঞ্চায়েত ভোটে নিরাপত্তার প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীদের একাংশ । ভোটের ডিউটিতে পর্যাপ্ত নিরাপত্তা মিলবে কিনা, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা । আদালতে তাঁরা দাবি জানান, ভোটে আধাসেনা মোতায়েনের জন্য । এজলাসে উপস্থিত এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা তখন আদালতকে জানান, রাজ্যের হাতে পর্যাপ্ত বাহিনী রয়েছে । বাহিনীর সংখ্যা বুথের থেকে বেশি বলেও দাবি করেন তিনি ।
এরপরই পঞ্চায়েত ভোটে সার্বিক নিরাপত্তা দিতে রাজ্য ও কমিশন কী পদক্ষেপ করছে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেন বিচারপতি । ৪ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত । রিপোর্টে রাজ্য ও কমিশনকে বুথের সংখ্যা, সশস্ত্র বাহিনী মোতায়েন নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য পৃথক পৃথকভাবে আদালতকে জানাতে হবে । ওয়াকিফহাল মহলের মত, ৪ মে রিপোর্টের উপর ভিত্তি করেই ভোটে আধাসেনা মোতায়েন নিয়ে নির্দেশিকা জারি করতে পারে কলকাতা হাইকোর্ট ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top