News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের ব্যয় সংকোচে কঠোর ব্যবস্থা
Image

রাজ্য সরকারের ব্যয় সংকোচে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্য সরকার প্রশাসনিক ব্যয়ের বহরহ্রাস করার লক্ষ্যে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে৷ ব্যয় সংকোচের এই পরিকল্পনায় মন্ত্রীদের কার্যালয়ের উপরেও বিশেষ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে৷ রাজ্য সরকার ইতিমধ্যেই ব্যয় বহর খতিয়ে দেখছে৷ একেই সঙ্গে পূর্বতন সরকারের  ছেড়ে যাওয়ার বিশাল আর্থিক বোঝা সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করেছে এবং বোঝা লাঘবে কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ আর্থিক সহযোগিতাও চেয়েছেন৷ কিন্তু এতেও ক্রমবর্ধমান আর্থিক বোঝা লাঘব করা কঠিন হয়ে পড়েছে৷ তাই প্রশাসনিক ব্যয় ব্যাপক হারে হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রতিটি সরকারী কার্যালয়ে বিদ্যুতেরগ অপব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ দিনের বেলা সরকারী কার্যালয়ে বিদ্যুতের আলো ব্যবহার না করা৷ অধিক মাত্রায় অপ্রয়োজনে বৈদ্যুতিক পাখা না চালানো এবং বাতানুকূল মেশিন ব্যবহার থেকে যথা সম্ভব বিরত থাকারকথা বলা হয়েছে৷ ব্যয় সংকোচের আওতায় এসেছেন মন্ত্রীরাও৷ এমনকি খোদ মুখ্যমন্ত্রীও৷ জানা গেছে, প্রত্যেক মন্ত্রীর দফতরে ব্যয়ভার ১০ শতাংশ লাঘব করার নির্দেশ দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী সমেত সমস্ত মন্ত্রীরা সরকারী কাজে বহিঃরাজ্যে গেলে সর্বোচ্চ একজন আধিকারিককে সঙ্গে নিয়ে যেতে পারবেন৷ দিল্লিতে ত্রিপুরা ভবনে অবস্থানরত রেসিডেন্ট কমিশনার সহ অন্যান্য পদস্থ আধিকারিকদের দিয়েই কাজ চালিয়ে নেবার কথা হয়েছে৷ তাছাড়া মন্ত্রীরা বহিঃরাজ্যে গেলে সঙ্গে সুরক্ষা কর্মীদের নিয়ে যেতে পারবেন৷ না৷ একেই সঙ্গে দফতরের দৈনন্দিন কর্মকান্ডেরব্যয় সংকোচের সিদ্ধানন্ত নেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের ব্যয় সংকোচ নীতির প্রভাব উচ্চপদস্থ আধিকারিকদের উপরেও পড়ছে৷ মুখ্য সচিব, প্রধান সচিব, কমিশনার এবং সচিব সকলেই ব্যয় সংকোচ নীতির আওতায় পরবেন৷ তবে বিভিন্ন বিষয়ে অপব্যবহার রোধেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সচিবালয় সূত্রে জানা গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top