News Flash

  • Home
  • Uncategorized
  • সারাদেশে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এরাজ্যে ৫ দিন
Image

সারাদেশে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এরাজ্যে ৫ দিন

নয়াদিল্লি-কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): আগামী চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ফলে আবার নোট সমস্যায় পড়তে হতে পেরে এই রাজ্যকে ৷ ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত কোনও ব্যাঙ্ককেই কোনও কাজ হবে না ৷ পশ্চিমবঙ্গে ২ মে ছুটি থাকলে সেদিনও কোনো কাজ হবে না ৷ ফলে ব্যাঙ্কের সমস্ত জরুরী কাজ আজই সেরে ফেলতে হবে ৷
নিয়ম অনুযায়ী দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে ৷ আগামীকাল ২৮ তারিখ চতুর্থ শনিবার ৷ পরশু ২৯ তারিখ রবিবার ৷ সোমবার ৩০ এপ্রিল বুদ্ধপূর্ণিমার জন্য ব্যাঙ্ক ছুটি ৷ এবং পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস । সেদিনও তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এর আগে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ছিল ১ মে ৷ এর জেরে ২ মে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছিল ৷ তবে নতুন বিজ্ঞপ্তিতে অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে গিয়েছে ১৪ মে-তে । কিন্তু, এখন ২ মে-র ছুটি বাতিল করে নি রাজ্য সরকার । তারা চায় ওই দিন ছুটি থাকুক । তবুও ২ মে ছুটি নিয়ে এখনও ধন্ধ রয়ে গিয়েছে ৷ যদি ওই দিন ছুটি বাতিল না করা হয় তাহলে এ রাজ্যে টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা ৷ সম্প্রতিই গোটা দেশজুড়ে নোট সমস্যা দেখা দিয়েছিল ৷ তার উপর চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ তাই এটিএমে ফের ক্যাশের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর ২ মে-র ছুটি বহাল থাকলে সেই সমস্যা এ রাজ্যে আরও একদিন বাড়বে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top