News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষার মান উন্নয়নে চ্যানেল খুলতে চলেছে রাজ্য সরকার
Image

শিক্ষার মান উন্নয়নে চ্যানেল খুলতে চলেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ রাজ্যের শিক্ষার মান উন্নয়নে শিক্ষা বিষয়ক একটি চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ মূলত বিদ্যালয়স্তরের শিক্ষার জন্যই চ্যানেল খোলা হচ্ছে৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের কাছে আগেই এ ধরনের প্রস্তাব এসেছিল৷ প্রস্তাবটি বিচার বিবেচনা করে দেখা হয়েছে৷ এর পরেই রাজ্য সরকার এ ধরনের একটি চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য সরকার মনে করে, এই ব্যবস্থায় সরকারের লক্ষ্য পূরণে যথেষ্ট সহায়ক হবে৷ রাজ্য সরকার প্রাইভেট টিউশন বন্ধ করার পক্ষপাতী৷ আর এ ধরনের চ্যানেল খুললে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করা সম্ভব হবে৷

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত চ্যানেলে রাজ্যের বিশিষ্ট শিক্ষকদের এনে পাঠদান করানো হবে৷ যাঁরা নিয়মিত প্রাইভেট টিউশনি করছেন এবং যাঁদের উপর অভিভাবকদের আস্থা আছে তাদেরকেও এই চ্যানেল নিয়ে আসা হবে৷ চ্যানেল থেকে পাঠ দেওয়ার জন্য রাজ্য সরকার শিক্ষকদের বেতন বহির্ভূত চ্যানেলে পাঠদানের জন্য সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে৷ ভাতার পরিমাণ কী হবে এবং করে থেকে চ্যানেল শুরু হবে তা এখনও সুনিশ্চিত হয়নি৷ তবে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top