News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া নাবালিকা ধর্ষণকাণ্ডে ফের প্রশ্নের মুখে দেশে নাবালিকাদের নিরাপত্তা
Image

জোড়া নাবালিকা ধর্ষণকাণ্ডে ফের প্রশ্নের মুখে দেশে নাবালিকাদের নিরাপত্তা

রাজনগর ও রাহেকডা, ২৬ এপ্রিল (হি.স.) : দেশজুড়ে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের ঘটনা অব্যাহত। কাঠুনা, উন্নাওয়ে নাবালিকা গণধর্ষণ কাণ্ডের রেশ এখনও কাটেনি তার মধ্যেই ফের ধর্ষণ করা হল বছর তিনেকের এক শিশুকন্যাকে। বুধবার রাতে দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার রাজনগরে ঘটেছে। অভিযোগের তির প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রতিবেশীকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম তৌফিক খান। বয়স ২০।
এই বিষয়ে বৃহস্পতিবার রাজনগর থানার স্টেশন ইনচার্জ কে ডি সিং জানিয়েছেন, তৌফিক খান ওই শিশুকন্যার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে শিশুকন্যাকে ধর্ষণ করে। সেই সময় পাশের ঘরেই ছিল ওই শিশুকন্যার মা। মেয়ের কান্না শুনে মা ছুটে আসে। আর তখনই তৌফিক খানকে সে দেখতে পায়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা সহ পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ওই শিশুকন্যাকে চিকিৎসার জন্য ছাতারপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, আমরা মামলা দায়ের করেছি এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
অন্যদিকে, দেশের আর এক প্রান্তে বুধবার মাথায় বন্দুক ঠেকিয়ে বছর ১৫-র এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। পাশবিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার রাহেকডা গ্রামে। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে, ‘বুধবার গ্রামের পাশে থাকা জঙ্গলের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় বছর ১৫-র এক নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে ওই নাবালিকার মাথায় বন্দুক ঠেকিয়ে কাল্লু নামে এক ব্যক্তি জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।’
পরে নাবালিকার কাকুর অভিযোগের ভিত্তিতে কাল্লুকে গ্রেফতার করেছে ভোপা থানার পুলিশ। ধর্ষিতা নাবালিকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top