News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, তামিলনাড়ুতে বেলাইন চেন্নাই অভিমুখী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন
Image

পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, তামিলনাড়ুতে বেলাইন চেন্নাই অভিমুখী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন

তিরুচিরাপ্পল্লি (তামিলনাড়ু), ২৫ এপ্রিল (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| বুধবার সকালে তামিলনাড়ুর তিরুচিরাপ্পলি জেলায় লাইনচ্যুত হয়ে গেল কারাইকুড়ি-চেন্নাই এগমোরে পল্লাভান সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন| তবে, এই রেল দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| দক্ষিণ রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ তিরুচিরাপ্পল্লি রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় আচমকাই বেলাইন হয়ে যায় কারাইকুড়ি-চেন্নাই এগমোরে পল্লাভান সুপারপাস্ট এক্সপ্রেসের ইঞ্জিন| রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ কর্তা-আধিকারিক ও রেলের কর্মীরা|

সাত সকালে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ায় মাদুরাই থেকে কারাইকুড়ি শাখায় ট্রেন চলাচল বিপর‌্যস্ত হয়েছে| দেরিতে চলাচল করছে মাদুরাই-চেন্নাই ভাইগাই সুপারপাস্ট এক্সপ্রেস, তিরুচিরাপ্পল্লি-কারাইকুড়ি, তিরুচিরাপ্পলি-ডিনডিগুল এবং তিরুচিরাপ্পল্লি-রামেশ্বরম প্যাসেঞ্জর ট্রেন| দীর্ঘক্ষণ চেষ্টার পর সকাল ৯.৩০ মিনিট নাগাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রেললাইনে তোলার পর সকাল ১০.১৫ মিনিট নাগাদ, অর্থাত্ ঘন্টা তিনেক পরে পুনরায় শুরু হয় ট্রেন চলাচল| রেল সূত্রের খবর, এই রেল দুর্ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার কোনও খবর নেই|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top