News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ধর্ষণের পর নাবালিকাকে বেধড়ক মারধর, ধৃত অভিযুক্ত নাবালক
Image

উত্তরপ্রদেশে ধর্ষণের পর নাবালিকাকে বেধড়ক মারধর, ধৃত অভিযুক্ত নাবালক

কানপুর, ২৫ এপ্রিল (হি.স.): উন্নাও, কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকারের তৎপরতায় অধ্যাদেশ জারি করে কঠোর আইন প্রণয়ন করা হলেও পরিস্থিতির যে কোনও পরিবর্তন হয়নি তার ফের প্রমাণ পাওয়া গেল কানপুর দেহাত জেলায়। উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় বছর ১৩-র এক নাবালিকাকে ধর্ষণ করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওই নাবালিকার প্রতিবেশী বছর ১৬-র এক নাবালকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই নাবালিকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত নাবালককে পুলিশ আটক করেছে। ভারতীয় দণ্ডবিধির এবং পকসো আইনের একাধিক ধারায় ওই নাবালক এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এই বিষয়ে কানপুর দেহাত জেলার ডেপুটি ইন্সিপেক্টর জেনারেল রতনকান্ত পাণ্ডে জানিয়েছেন, ‘অভিযুক্ত নাবালক নির্যাতিতা নাবালিকার প্রতিবেশী। নিজের বোনের সামনে ওই নাবালক এই অপরাধ করে। নির্যাতিতাকে ওই নাবালক এবং তার পরিবার বেধড়ক মারধর করে। এমনকি নির্যাতিতাকে ওই নাবালকের পরিবারের তরফ থেকে জীবন নাশের হুমকিও দেওয়া হয়।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top