News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯-র বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত, জানালেন যুবরাজ সিং
Image

২০১৯-র বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত, জানালেন যুবরাজ সিং

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : অাসন্ন ২০১৯-র বিশ্বকাপেরই অান্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট যুবরাজ সিং৷ ২০১৯-র বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না যুবি, তা তাঁর এই মন্তব্যে পরিষ্কার৷ আর সেকারণেই অবসর নিয়ে একথা জানালেন তিনি৷ জাতীয় দলের বাইরে রয়েছেন প্রায় একবছর ধরে্৷ শেষবার একদিনের ক্রিকেট খেলেছেন ২০১৭ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে এক ঝাঁক উঠতি তারকা জাতীয় দলের দরজায় কড়া নাড়ায়, যুবরাজের পুনরায় নীল জার্সি গায়ে তোলার সম্ভাবনা ক্ষীণ বলে ক্রিকেট মহলের ধারনা৷ তা সত্ত্বেও ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি৷ সরাসরি বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ না করলেও অবসর প্রসঙ্গে নিজের মন্তব্যে সেই ইঙ্গিতই দিয়েছেন যুবি৷
চলতি আইপিএলে এখনও পর্যন্ত তেমন একটা নজর কাড়তে পারেননি৷ ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু পারফরম্যান্স নেই যুবির৷ তবু আশায় বুক বেঁধে যুবরাজ বলেন, ‘যে কোনও পর্যায়েই হোক, ২০১৯ পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে চাই৷ আগামী বছর শেষের দিকে কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেব৷’
প্রায় দু’দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার৷ এ প্রসঙ্গে যুবি বলেন, ‘প্রত্যেককেই একসময় থামতে হয়৷ আমি ২০০০ সাল থেকে আন্তার্জাতিক ক্রিকেট খেলছি৷ ১৭-১৮ বছর হয়ে গেল৷ সুতরাং ২০১৯ এর পর যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে৷’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top