News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে কাপড়ের কারখানায় আগুন, মৃত ২
Image

দিল্লিতে কাপড়ের কারখানায় আগুন, মৃত ২

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত উত্তরপূর্ব দিল্লির একটি কাপড়ের কারখানা। এই অগ্নিকাণ্ডে নিহত ২। রবিবার গভীর রাতে আগুন লাগে। ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল।
রবিবার গভীর রাত ১১টা ৫৭মিনিট নাগাদ উত্তরপূর্ব দিল্লির গান্ধীনগরে তিনতলার একটি কাপড়ের কারখানা আগুন লেগে যায়। কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরোতে দেখে খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘন্টাখানেকের প্রচেষ্টায় রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। কিন্তু ততক্ষণে আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে কারখানার ভেতরে রাখা বহু কাপড়। পাশাপাশি যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার ভেতর থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রাথমিক তদন্তের পরে দমকলের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি আগুল লাগার খবর পাওয়া পরে অনেক দেরিতে ঘটনাস্থলে আসে দমকল। তার জেরে আগুন আরও বেশি মাত্রায় ছড়িয়ে যায়।
তিনতলা এই কারখানার একতলায় গুদাম এবং বাকি দুটি তলায় মেশিনের মাধ্যমে কাপড় তৈরি করা হতো। মূলত জিনসের কাপড়ই প্রস্তুত করা হতো।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top