News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ইমপিচমেন্টের প্রস্তাব খারিজ করে দিলেন উপ-রাষ্ট্রপতি
Image

কংগ্রেসের ইমপিচমেন্টের প্রস্তাব খারিজ করে দিলেন উপ-রাষ্ট্রপতি

বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ইমপিচ করার প্রস্তাব খারিজ করে দিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কইয়া নাইডু। সোমবার বিরোধীদের আনা ওই প্রস্তাব খারিজ করে দেন উপরাষ্ট্রপতি।

রাজ্যসভা সূত্রে জানা গিয়েছে, উপ রাষ্ট্রপতির কাছে ওই প্রস্তাব পেশ করার আগেই বিরোধীরা তা প্রচার মাধ্যমে জানিয়েছিলেন। এটা পুরোপুরি রাজ্যসভার গাইডলাইন ভঙ্গের সামিল। রাজ্যসভার গাইডলাইন ভাঙায় বিরোধীদের প্রস্তাব নাকচ করা হল। শুধু তাই নয়, ইমপিচমেন্টের প্রস্তাবে যে পাঁচটি অভিযোগ করা হয়েছিল তা ভিত্তিহীন বলে এক নির্দেশিকায় জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি ।
প্রসঙ্গত, গত শুক্রবার ইমপিচমেন্ট চেয়ে নোটিস দিয়েছিল কংগ্রেস সহ সাত বিরোধী দল। বিবেচনা ও আলোচনার পর এদিন সেই আবেদন বাতিল হয়ে যায়। ইমপিচমেন্ট নোটিস পাওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে রবিবার বিশদে আলোচনা করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। সংবিধান বিশেষজ্ঞ ও একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেছেন, প্রাক্তন অ্যাটর্নি জেনেরাল কে কে ভেনুগোপাল এবং কে পরাশরনের সঙ্গেও। এদিন উপরাষ্ট্রপতি বলেন, ইমপিচমেন্টে যে ঘটনাগুলো নিয়ে অভিযোগ ছিল, তাতে আমার মনে হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনও কারণে দোষী বা অভব্য আচরণ করেছেন। ইমপিচমেন্টের সব তথ্য পড়ে, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। তারপর মনে হয়েছে, এই ইমপিচমেন্টের সিদ্ধান্ত গুরুত্বহীন ও অপ্রয়োজনীয়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top