News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণ, ধৃত ঠিকাদার
Image

নাবালিকা ধর্ষণ, ধৃত ঠিকাদার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২১ এপ্রিল৷৷ ১৪ বছরের নাবালিকা ধর্ষণের ঘটনা তেলিয়ামুড়ায়৷ ১১ ফেব্রুয়ারি থেকে বহুবার নাবালিকাকে ধর্ষণ করে তেলিয়ামুড়ার ঠিকেদার হিসাবে পরিচিত মনোজ ঘোষ৷ সরকারি আইনজীবি অভিজিৎ ভট্টচার্য্য জানান, শুক্রবার ২০ এপ্রিল ফের একবার নাবালিকাকে কুপ্রস্তাব দেয় মনোজ৷ কিন্তু এবার নাবালিকা মেয়েটি তার এক বান্ধবীর সহযোগিতায় বিশালগড়ে আত্মগোপন করে রেহাই পায়৷ পরে ঐ ধর্ষিতা নাবালিকা শুক্রবার তেলিয়ামুড়া থেকে পালিয়ে বিশালগড় থানার এসআই উমা নমঃর নিকট বিস্তারিত জানান৷ পরে ধর্ষিতার মা তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানা ভারতীয় দন্ডবিধির ৩৭৬(২) ৫০৬ এবং ৪-পক্সো ধারায় মামলা নেয়৷ মামলার নং ৩৮/২০১৮৷ মামলা নিয়ে শনিবার ভোর ৪টায় মনোজ ঘোষকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ শনিবার বিকেলে নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত মনোজ ঘোষকে খোয়াই জেলা ও দায়রা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়৷ পরবর্তী সময় ধর্ষিতা নাবালিকার গোপন জবানবন্দী নেওয়া হয়৷ তবে এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ধর্ষক মনোজ ঘোষের পরিবারের লোকজন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং হুমকি দেয়৷ এই ঘটনায় খোয়াই জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top