News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত অন্তত ৩১
Image

আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত অন্তত ৩১

কাবুল, ২২ এপ্রিল (হি.স.): ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল| স্থানীয় সময় অনুযায়ী রবিবার কাবুলের পরিচয় পত্র বিতরণ (আইডি ডিস্ট্রিবিউশন) এবং ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে আত্মঘাতী বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৩১ জন নিরপরাধ মানুষ, এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন| আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানিয়েছেন, আইডি ডিস্ট্রিবিউশন এবং ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন|
কাৱুল পুলিশ প্রধান জেনারেল ডি আমিন জানিয়েছেন, রবিবার পরিচয় পত্র বিতরণ এবং ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে উপস্থিত ছিলেন বহু মানুষ| আচমকাই আত্মঘাতী বোম্বার জোরালো বিস্ফোরণ ঘটায়| জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা| ভেঙে পড়ে বহুতলের কাঁচ| এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণস্থলের সন্নিকটে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি| বিস্ফোরণের পরই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন দেহ| প্রশাসনের তরফে জানানো হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন|
এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে, প্রশাসনের আশঙ্কা এদিনের হামলার নেপথ্যে তালিবান জঙ্গি সংগঠন অথবা ইসলামিট স্টেট জঙ্গিদের হাত থাকতে পারে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top