News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ধর্ষণের পর খুন ছ’মাসের শিশুকে, উদ্বেগ প্রকাশ শিবরাজের
Image

মধ্যপ্রদেশে ধর্ষণের পর খুন ছ’মাসের শিশুকে, উদ্বেগ প্রকাশ শিবরাজের

ইন্দোর, ২১ এপ্রিল (হি.স.): নৃশংসতার চরম সীমা অতিক্রম করল এক দুষ্কৃতী| যৌন লালসার শিকার হতে হল মাত্র ছ’মাসের শিশুকে| নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের অভিজাত এবং ঐতিহাসিক অঞ্চল রাজওয়াডা এলাকায়| হেরিটেজ শিব বিলাস প্যালেস বিল্ডিংয়ের বেসমেন্ট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ছ’মাসের এক শিশুকন্যার দেহ| এই ঘটনায় সুনীল ভীল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ|
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ইন্দোর) এইচ সি মিশ্র বলেছেন, ‘রাজওয়াডা এলাকায় অবস্থিত বাণিজ্যিক বিল্ডিংয়ের বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে ছ’মাস বয়সি এক শিশুকন্যার দেহ| অভিযুক্ত যুবক, সুনীল ভীল, ওই শিশুকন্যাকে শুক্রবার ভোরে প্রথমে অপহরণ করে| পরে ধর্ষণ ও খুন করার পর শিশুটিকে বেসমেন্ট ফেলে দেয়|’ পুলিশ সূত্রে খবর, ‘শুক্রবার ভোর ৪.৪৫ মিনিট নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটিকে তুলে নিয়ে যাচ্ছে অভিযুক্ত যুবক সুনীল ভীল| কিছুক্ষণ পর সে ফিরে আসে, কিন্তু সঙ্গে ছিল না শিশুটি|’ মৃত শিশুর মা জানিয়েছেন, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ সব সন্তানদের দেখে তিনি আবার ঘুমিয়ে পড়েন| এরপর ভোর ৫.৩০ মিনিট নাগাদ ঘুম থেকে তিনি উঠে দেখেন ছ’মাসের শিশু তাঁর পাশে শুয়ে নেই| বেশ খানিকক্ষণ খোঁজার পর সারাফা পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করা হয়| বেলা সাড়ে এগারোটা নাগাদ শিশুটির রক্তাক্ত দেহ দেখতে পান একটি দোকানের কর্মচারী| ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে ধর্ষণের কথা|
রোমহর্ষক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘ইন্দোরের ঘটনায় আমার অন্তরাত্মা বিধ্বস্ত হয়ে গিয়েছে| ছোট্ট শিশুর উপর নৃশংস অত্যাচার| অভিযুক্তকে গ্রেফতার করেছে প্রশাসন| অভিযুক্তকে যত দ্রুত সম্ভব কড়া শাস্তি দেওয়া হবে|’

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top