News Flash

  • Home
  • Uncategorized
  • জল রুখতে হম্বিতম্বিই সার, আধ ঘন্টার বর্ষণেই জলমগ্ণ রাজধানী শহর
Image

জল রুখতে হম্বিতম্বিই সার, আধ ঘন্টার বর্ষণেই জলমগ্ণ রাজধানী শহর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ আধ ঘন্টার ভারী বর্ষণ রাজ্য সরকার চিন্তায় ফেলে দিতে যথেষ্ট বলে মনে করা হচ্ছে৷ কারণ, শুক্রবার সকালে ভারী বৃষ্টিতে রাজধানী আগরতলায় কয়েকটি রাস্তা জলমগ্ণ হয়েছে৷ অল্প কিছুক্ষণের জন্য হলেও, আজকের পরিস্থিতি আগামীদিনের অশনি সংকেত বলেও ধারণা করা হচ্ছে৷ কারণ, জল নিস্কাশনী ব্যবস্থা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও, বর্ষা মরশুম শুরু হওয়ার আগে তা সমাপ্ত হবে কিনা, সেবিষয়ে প্রশাসনও নিশ্চিতভাবে বলতে পারছে না৷ বাম আমলের পরিকল্পনাহীন কাজের খেসারত নতুন সরকারকেও দিতে হবে বলেই মনে হচ্ছে৷ সাথে, আগরতলাবাসীকে এবছর ফের বৃষ্টির জলে নাকাল হতে হবেই

এদিন, আগরতলা সহ সারা রাজ্যে ৮.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ো বাতাসের সাথে মাঝারি বৃষ্টিপাত হয়েছে৷ পশ্চিম, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়েছে৷ আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী দুইদিন রাজ্যে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷  এদিন, ঝড়ো বাতাসে রাজ্যের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ তবে, বড় ধরনের ক্ষয়ক্ষতি কোথায় হয়নি বলে প্রাথমিক অনুমান৷ এদিন সকালে আগরতলায় ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিপাত হয়েছে৷ খুবই স্বল্প সময় ধরে বৃষ্টিপাত হলেও, পরিমান খুব বেশি ছিল৷ ফলে, রাজধানীর উত্তর গেইট, বনমালীপুর, ওল্ড আরএমএস চৌমুহনী এলাকায় কিছুক্ষনের জন্য জলমগ্ণ হয়ে পড়ে৷ জলের পরিমান সামান্য হলেও, পথচারীদের চলাফেরা করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে৷ এদিন, খুবই অল্প সময় বৃষ্টিপাত হওয়ায়, রাস্তায় বেশি সময় ধরে জলে জমে থাকেনি৷ কিন্তু, বর্ষার সময়ে অধিক বৃষ্টিপাতে শহর আগরতলার অবস্থা খুবই করুণ হবে, তা সহজেই অনুমান করা যাচ্ছে৷

পুরনিগম, নগরোন্নয়ন দপ্তর এবং পূর্ত দপ্তর মিলে জল নিস্কাশনী ব্যবস্থা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে৷ কিন্তু, পরিকল্পনা কাজ নতুন করে সাজাতে হিমসিম খেতে হচ্ছে প্রশাসনকে৷ ফলে, ধারণা করা হচ্ছে, জল নিস্কাশনী ব্যবস্থা অন্তত এবছর বর্ষা মরশুমের আগে স্বাভাবিক করে তোলা সম্ভব হবে না৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top