News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনার অবসান, বিজেপি ছাড়লেন যশবন্ত সিনহা
Image

জল্পনার অবসান, বিজেপি ছাড়লেন যশবন্ত সিনহা

পাটনা, ২১ এপ্রিল (হি.স.): দীর্ঘদিনের ধরে জল্পনা চলছিল, অবশেষে জল্পনাই সত্যি হল| ‘গণতন্ত্র বিপন্ন’, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এই ভাষাতে তোপ দেগে বিজেপি ছেড়ে চলে গেলেন বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা| শনিবার বিহারের রাজধানী পাটনায় বিরোধী দলগুলির এক সমাবেশে বিক্ষুব্ধ বিজেপি নেতা যশবন্ত সিনহা বলেছেন, ‘আমি সব রকমের দলীয় রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি| আমি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি|’ যশবন্ত সিনহার এই ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অন্য এক বিজেপি নেতা তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ ত্রিবেদী|
চলতি বছরের শুরুতেই দেশের বিরোধী দলগুলির উপস্থিতিতে ‘রাষ্ট্রমঞ্চ’ নামে এক ‘অরাজনৈতিক মঞ্চ’ গঠন করেছিলেন যশবন্ত সিনহা| শনিবার বিহারের রাজধানী পাটনায় সেই মঞ্চের বৈঠক থেকেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন যশবন্ত সিনহা| ‘রাষ্ট্রমঞ্চ’-এর সভায় ‘গণতন্ত্র বিপন্ন’ দাবি করে যশবন্ত সিনহা বলেছেন, ‘আমি এনডিএ সরকারে ছিলাম| অটলবিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি বলেছিলেন, যে কোনও মূল্যে সংসদ চলতে হবে| বর্তমান প্রধানমন্ত্রী কী একবারও বিরোধী দলগুলির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন? বরঞ্চ দেখা গেল সংসদ না চলায় সরকার খুশি| কারণ, সরকারের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব এসেছিল|’
প্রসঙ্গত, অটলবিহারী বাজপেয়ী সরকারের বিদেশমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন যশবন্ত সিনহা| তাঁর ছেলে জয়ন্ত সিনহা এখন নরেন্দ্র মোদী সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী| সম্প্রতি দিল্লি সফরে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| দিল্লিতে গিয়ে মমতা বৈঠক করেছিলেন যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা প্রমুখর সঙ্গে| যশবন্ত সিনহা আচমকা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top