News Flash

  • Home
  • Uncategorized
  • লামডিং-শিলচর রুটে রেল অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হবে ট্রেন চলাচল
Image

লামডিং-শিলচর রুটে রেল অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হবে ট্রেন চলাচল

হাফলং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : প্রত্যাহৃত লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। রাজ্যের মুখ্যসচিব টিওয়াই দাস এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাছ থেকে তাঁদের দাবির ভিত্তিতে ইতিবাচক সাড়া পাওয়ায় অনির্দিষ্টকালীন রেল অবরোধ কর্মসূচি শুক্রবার ভোর থেকে প্রত্যাহার করেছে এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম। জানা গেছে, ছাত্র সংগঠনকে এ ব্যাপারে আলোচনা করতে বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব দাস।
প্রসঙ্গত, এই রেল অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল। পাহাড় লাইনে অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে ওই রুটে সব যাত্ৰীবাহী ট্রেনের যাত্ৰা বাতিল করেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। আজ তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহারে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে মালিগাঁওয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দফর সূত্রে জানা গেছে। তবে সরকারিভাবে এখনও এ ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি।
লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজ যখন শুরু হয়েছিল, তখন নিউহাফলং থেকে হারাঙ্গাজাও পর্যন্ত দীর্ঘ এলাকার অনেক গ্রামবাসীর জমি অধিগ্রহণ করেছিল রেল কর্তৃপক্ষ। ব্রডগেজ নির্মাণকাজের জন্য অনেকের কৃষিজমি নষ্ট হয়েছে। কিন্তু দীর্ঘ পাঁচ বছর থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে গরিমসি করছে রেল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠনটি গ্রামবাসীদের জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top