News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় বাঘের আতঙ্ক বন দপ্তরের দাবি চিতা বেড়াল
Image

সোনামুড়ায় বাঘের আতঙ্ক বন দপ্তরের দাবি চিতা বেড়াল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ ত্রিপুরা জঙ্গল থেকে বহু আগেই বাঘ উধাও হয়ে গেছে৷ কিন্তু সোনামুড়ার কালাপানিয়ায় আচমকা বাঘের আতঙ্ক দেখা দিয়েছে৷ যদিও বন দফতরের আধিকারিকদের দাবি এগুলি বাঘ নয় চিতা বেড়াল৷ কিন্তু স্থানীয় জনগন এমনটা মানতে নারাজ৷
সোনামুড়ায় কালাপানিয়ায় গত এক পক্ষকাল ধরে বাঘের আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ৷ তবে গত দু-তিন ধন ধরে বাঘের আতঙ্ক বৃদ্ধি পেয়েছে৷ মনারচক বিদ্যুৎ প্রকল্পের পেছন দিকে কালাপানিয়া গ্রামের মানুষ দা, লাঠিসোটা নিয়ে রাত্রিকালীন পাহারায় উদ্যোগ নিয়েছেন৷ কারণ রাতের দিকে বাঘের উৎপাত প্রচণ্ড ভাবে বেরে যাচ্ছে বলে অভিযোগ৷ ইতিমধ্যে গ্রামবাসীদের বেশ কয়েকটি চাগল বাঘের পেটে গেছে বলেও জানানো হয়েছে৷
ইতিমধ্যেই বাঘের পায়ের ছাপও পাওয়া গেছে৷ বন দফতরে আধিকারিকরা বাঘের পায়ের ছাপের নমুনাও নিয়ে গেছেন পরীক্ষার জন্য৷ গ্রামবাসীদের দাবি, পাশের জঙ্গলে চারটি বাঘ রয়েছে৷ এর মধ্যে দুটি আকার বেশ বড়৷ এরা দুর্গন্ধ ছড়ায়৷ আর এই দুর্গন্ধে তাদের উপস্থিতি টের পাওয়া যায়৷
সংশ্লিষ্ট বিষয়ে মহকুমা বন আধিকারিক অতনু চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জনমনে আতঙ্ক রয়েছে ঠিকই৷ কিন্তু সেগুলি বাঘ নয়৷ আপাতত ধরনা করা হচ্ছে এগুলি চিতা বেড়াল৷ তবে আকারে অনেকটাই বড়৷ দৈর্ঘ্য সাড়ে তিন ফুট এবং উচ্চতা দু ফুটের উপর হতে পারে৷ এরা দেখতে বাগের মতোই৷ এ সব বন্যপ্রানী যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরার জঙ্গলে এক সময় প্রচুব বাঘ ছিল৷ কিন্তু এখন আর নেই৷ ত্রিপুরার জঙ্গলে সাদা হাতি ছলি বলে ঐতিহাসিক সত্যতাও পাওয়া গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top