News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে ফুটন্ত তরল নির্গমন অব্যাহত, মুম্বাই থেকে আসছে বিশেষজ্ঞ টিম
Image

সাব্রুমে ফুটন্ত তরল নির্গমন অব্যাহত, মুম্বাই থেকে আসছে বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/সাব্রুম, ১৯ এপ্রিল৷৷ সাব্রুমের বৈষ্ণবটিলায় মাটির নীচ থেকে গরম ফুটন্ত তরল নির্গমনের বিষয়টি খতিয়ে দেখতে মুম্বাই থেকে বিশেষজ্ঞ দল রাজ্যে আসছে৷ এখনও স্থানটিতে বিভিন্ন সময় আগুন জ্বলে উঠছে৷
দক্ষিণ জেলার জেলাশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে আগুন নিভে যায়৷ কিন্তু ধোঁয়া উঠতে থাকে৷ বৃহস্পতিবার সকালেও ওখান থেকে ধোঁয়ায় উঠছিল৷ পরবর্তী সময় আবার আগুন ধরে উঠতে দেখা গেছে৷ এলাকাকে আপাতত সুরক্ষা বাহিনী গিরে রেখেছে৷ স্থানটি ঘিরে দ্রুত শক্ত বেরিকেট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে গরম তরল নির্গমন পূর্বের তুলনায় কমেনি, তবে বাড়েওনি৷
এখন পর্যন্ত এই গরম তরল এবং এত দ্রুত আগুন ধরে উঠার বিষটি নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে৷ তবে মাটির নীচ থেকে যে তরল বেরোচ্ছে তা প্রকৃত পক্ষে কী ধরনের পদার্থ তা এখনও স্পষ্ট নয়৷ রাজ্যে অবস্থানরত বিশেষজ্ঞরাও বিষয়টি বুঝতে পারছেন না৷ ওএনজিসির বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছেছেন যে এটি কোন প্রাকৃতিক গ্যাসের আগুন নয়৷ কিংবা খনিজ তেলের কোনও কারণে উদগীরণও হচ্ছে না৷ অন্যদিকে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরাও কিছু বুঝে উঠতে পারছেন না বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় কখনও কোনও আগ্ণেয়গিরি ছিল না৷ কোথাও মৃতপ্রায় আগ্ণেয়গিরি ছিল বলেও ভৌগোলিক ইতিবৃত্তান্তে উল্লেখ নেই৷ কিন্তু সাব্রুমের বৈষ্ণবটিলায় মাটি ফোঁড়ে লাভা নিঃসরনের ঘটনাকে কেন্দ্র করে বিস্তর আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ সমগ্র এলাকায় জনগন আতঙ্কে রয়েছেন৷ এই অবস্থায় যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা থেকে স্থানীয় জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে৷ জেলাশাসকের কার্যালয় থেকে জানা গেছে, বাস্তবে যে পদার্থ বেরিয়ে আসছে তা কী ধরনের বিষয় এবং পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না৷ যদিও ত্রিপুরায় প্রচুর পরিমানে খনিজ সম্পদ রয়েছে৷ তবে দুর্যোগ মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে৷ আগুনের বিস্তৃতি রুখতেও পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে রয়েছেন, জেলাশাসক, মহকুমাশাসক সহ পুলিশের শীর্ষ স্থানীয় আধিকারিকরা৷ স্থানীয় বিধায়ক জনগণকে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি তদারকি করছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top