News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বর্তমান সরকার ঃ মুখ্যমন্ত্রী
Image

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বর্তমান সরকার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ সাংবাদিকদের কাজে কোনও ধরনের প্রভাব সৃষ্টি করা হবে না বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন৷ সম্প্রতি সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন৷
সম্প্রতি সচিবালয়ের সুরক্ষিত বলয়ে এক অপরিচিত ব্যক্তি সুরক্ষা বেষ্টনী নানা ছলচাতুরির মাধ্যমে সব থেকে গুরুত্বপূর্ণ এলাকায় চলে যায়৷ বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আসে অনেক পরে৷ ততক্ষণে বিষয়টি নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়৷
এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রীর নির্দেশে সচিবালয়ে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞার উপর আরও বেশি গুরুত্ব আরোপ করা হয়৷ কিন্তু এক আধিকারিক অনাহূতদের আটকাতে গিয়ে সাংবাদিকদের উপরেও তা প্রয়োগ করে দেন৷ লিখিত কোনও নির্দেশনামা না বের হলেও সচিবালয়ের ভিতরে সাংবাদিকদের গতিরোধ করা হয়৷
বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী স্বয়ং তৎপর হন এবং কোনও অবস্থাতেই সাংবাদিকদের কাজে যাতে কেউ হস্তক্ষেপ না করে সে বিষয়ে কড়া নির্দেশ দেন৷ এরপরেই সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটে৷
মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন, তার সরকার কোনও অবস্থাতেই সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করবে না৷ এ বিষয়ে কারোর তরফেই কোনও ধরনের প্রভাব সৃষ্টি করার চেষ্টা হলেও তা বরদাস্ত করা হবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top