নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ এপ্রিল৷৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া শহরে একটি দুরপল্লার যাত্রীবাহী বাস থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ বর্তমানে তাদের তেলিয়ামুড়া থানায় রেখে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে৷ আগামীকাল তাদের খোয়াই আদালতে তুলা হবে৷
ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার দুপুর তিনটায় তেলিয়ামুড়া শহরে আসাম- আগরতলা জাতীয় সড়কে গুয়াহাটি গামী এএস-০১-এইচসি-৬২৩৯
নম্বরের শেরওয়ালী গাড়ী থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তাদের মধ্যে ৬ জনের রিফিওজি কার্ড আছে ও চার জন শিশু রয়েছে৷ এব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক তাপস দেব জানান, আজ দুপুর বেলায় হঠাৎ খবর আসে যে দূরপাল্লার একটি গাড়ি করে আগরতলা থেকে গুয়াহাটি হয়ে দিল্লির উদ্দেশ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থী যেতে পারে৷ সেই মোতাবেক তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে দুপুর বেলা উৎ পেতে বসে থাকেন৷ গাড়িটি তেলিয়ামুড়া শহরে আসতেই তল্লাশি চালিয়ে তাদের আটক করে৷ বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ তবে কিভাবে তারা সীমান্ত পেরিয়ে আগরতলা দিয়ে তারা আসল এনিয়ে গোয়েন্দা বিভাগের কাছে কোন খবর নেই৷ পুলিশের গোয়েন্দা বিভাগের কাজকর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ণ৷
তেলিয়ামুড়ায় গুয়াহাটিগামী বাস থেকে আটক আঠারো রোহিঙ্গা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















