News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় গুয়াহাটিগামী বাস থেকে আটক আঠারো রোহিঙ্গা
Image

তেলিয়ামুড়ায় গুয়াহাটিগামী বাস থেকে আটক আঠারো রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ এপ্রিল৷৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া শহরে একটি দুরপল্লার যাত্রীবাহী বাস থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ বর্তমানে তাদের তেলিয়ামুড়া থানায় রেখে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে৷ আগামীকাল তাদের খোয়াই আদালতে তুলা হবে৷
ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার দুপুর তিনটায় তেলিয়ামুড়া শহরে আসাম- আগরতলা জাতীয় সড়কে গুয়াহাটি গামী এএস-০১-এইচসি-৬২৩৯ নম্বরের শেরওয়ালী গাড়ী থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তাদের মধ্যে ৬ জনের রিফিওজি কার্ড আছে ও চার জন শিশু রয়েছে৷ এব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক তাপস দেব জানান, আজ দুপুর বেলায় হঠাৎ খবর আসে যে দূরপাল্লার একটি গাড়ি করে আগরতলা থেকে গুয়াহাটি হয়ে দিল্লির উদ্দেশ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থী যেতে পারে৷ সেই মোতাবেক তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে দুপুর বেলা উৎ পেতে বসে থাকেন৷ গাড়িটি তেলিয়ামুড়া শহরে আসতেই তল্লাশি চালিয়ে তাদের আটক করে৷ বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ তবে কিভাবে তারা সীমান্ত পেরিয়ে আগরতলা দিয়ে তারা আসল এনিয়ে গোয়েন্দা বিভাগের কাছে কোন খবর নেই৷ পুলিশের গোয়েন্দা বিভাগের কাজকর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ণ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top