News Flash

  • Home
  • Uncategorized
  • রিটার্ন দাখিলে বেতনভোগীদের সতর্কবার্তা আয়কর দফতরের

রিটার্ন দাখিলে বেতনভোগীদের সতর্কবার্তা আয়কর দফতরের

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : বেতনভোগী শ্রেণিভুক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করল আয়কর দফতর। রিটার্ন দাখিল করার সময় কোনওভাবে আয় কম বা করছাড়কে বাড়িয়ে দেখাতে অবৈধ পন্থার অবলম্বন করা হলে, করদাতাদের বিরুদ্ধে কর খেলাপির মামলা দায়ের করা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মস্থলে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হবে।
এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে বেঙ্গালুরুতে আয়কর রিটার্ন জমা ও প্রক্রিয়াকরণ দফতরের সেন্ট্রাল প্রোসেসিং সেন্টার (সিপিসি)। বলা হয়েছে, করদাতারা যেন কোনওভাবে কর উপদেষ্টাদের ‘খপ্পরে’ না পড়েন, যাঁরা তাঁদের ভুল নথি তৈরি করে অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা করে দেন।
আয়কর জানিয়েছে, আয়ের কম উৎস দেখানো বা অতিরিক্ত ছাড়ের দাবি করে আখেরে বেতনভোগী করদাতারা কর খেলাপির আওতায় পড়বেন। ফলত, তাঁদের বিরুদ্ধে আয়কর আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত করা হবে। এধরনের বেআইনি কার্যকলাপ শাস্তিযোগ্য অপরাধও বটে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে বেঙ্গালুরুর একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বিরুদ্ধে বেআইনি উপায় অবলম্বন করে কর ফেরতের দাবি করার অভিযোগ ওঠে। আয়করের দাবি, এক কর উপদেষ্টার সঙ্গে যোগসাজসে ওই কর্মীরা ভুয়ো নথি তৈরি করে জমা দেন। তদন্তে নেমে ওই বেআইনি চক্রফাঁস করে আয়কর। এরপরই এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে আয়কর দফতর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top