News Flash

  • Home
  • Uncategorized
  • মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায়দানকারী বিচারকের ইস্তফা খারিজ, কাজে যোগ দেওয়ার নির্দেশ
Image

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায়দানকারী বিচারকের ইস্তফা খারিজ, কাজে যোগ দেওয়ার নির্দেশ

হায়দরাবাদ, ১৯ এপ্রিল (হি.স.) : মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার বিশেষ এনঅাইএ আদালতের বিচারকের পদত্যাগ খারিজ করে দিল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্ট। গত ১৬ এপ্রিল এই মামলার রায়দানের পর পদত্যাগ করেছিলেন বিচারক রবীন্দর রেড্ডি। অবিলম্বে তাঁকে কাজে যোগ দিতে বলা হয়েছে।
মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় দেওয়ার পরই ইস্তফা দেন এনআইএ বিচারপতি রবীন্দর রেড্ডি৷ তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন৷ ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন বলে জানান রবীন্দর রেড্ডি৷ বিচারপতির হঠাৎ ইস্তফার ঘটনায় কৌতুহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে৷ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহুদাল মুসলিমেন পার্টি টুইট করে তাদের বিস্ময় প্রকাশ করেছে৷
এই রায়ের পরই এনআইএ’র বিরুদ্ধে ঠিকমত তদন্ত না করার অভিযোগ তোলেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি৷ অভিযোগে বলেন, এমনভাবে তদন্ত করা হয়েছে যাতে অভিযুক্তরা সহজে ছাড়া পেয়ে যায়৷ তদন্তকারী অাধিকারিকদের দায়িত্ব অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা৷
উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ মে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের চার দশক পুরানো মক্কা মসজিদ ও সংলগ্ন এলাকা৷ সেই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়৷ আহত হয় ৫৮ জন৷ ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তদন্তে উঠে আসে রিমোট কন্ট্রোলের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়৷ এরপর ২০১১ সালে এই ঘটনার তদন্তভার যায় অারেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই’এর হাতে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top