News Flash

  • Home
  • Uncategorized
  • চাবুয়ায় ভারতীয় বায়ুসেনার ‘গগণ শক্তি’ দেখে আত্মবিশ্বাসী নির্মলা
Image

চাবুয়ায় ভারতীয় বায়ুসেনার ‘গগণ শক্তি’ দেখে আত্মবিশ্বাসী নির্মলা

চাবুয়া (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : ভারতীয় বায়ুসেনার সৰ্ববৃহৎ সামরিক অনুশীলনের অন্যতম অঙ্গ ‘গগণ শক্তি’ প্রদর্শন হয়েছে। আজ বৃহস্পতিবার ডিব্ৰুগড় জেলার চাবুয়ায় এই ‘গগণ শক্তি’ অনুশীলন পরিদর্শন করেছেন সেনা-পোশাক পরিহিত প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের পূর্ব সীমান্তকে কেন্দ্ৰ করে ‘গগণ শক্তি’র সামরিক অনুশীলনে অংশগ্রহণ করেছেন বায়ুসেনার অপারেশনাল কমান্ডোরাও।
চিন সীমান্তের চাবুয়ায় বায়ুসেনার ‘গগণ শক্তি’ অনুশীলন দেখে প্ৰতিরক্ষামন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ আপ্লুত। অনুশীলনস্থলে দাঁড়িয়েই সাংবাদিকদের তিনি বলেছেন, শত্ৰুপক্ষের মোকাবিলা করতে ভারতীয় বায়ুসেনা সম্পূ্ৰ্ণ সক্ষম। বায়ুসেনার বাহাদুরি দেখে তাঁর আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে গেছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। নির্মলা সীতারমণের কাছে জানা গেছে, এ ধরনের অনুশীলন-প্ৰশিক্ষণ এর আগে কখনও দেশে হয়নি। আজকের প্রদর্শনের মাধ্যমে ভারতীয় বায়ুসেনার শক্তি পরীক্ষা হয়েছে। পাশপাশি যুদ্ধশৈলীও প্রদর্শন করেছেন তাঁরা। যুদ্ধকালীন প্ৰয়োজনীয় সব কৌশলের অনুশীলন করেছেন বায়ুসেনা। এক কথায় ‘গগণ শক্তি’ অনুশীলন-প্ৰশিক্ষণে তিনি যে সন্তুষ্ট তা প্ৰকাশ হয়েছে মন্ত্রীর কথায় হাবভাবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ভারতীয় বায়ুসেনার এ ধরনের ‘গগণ শক্তি’ অনুশীলন গত ৮ এপ্ৰিল থেকে শুরু হয়েছে দেশব্যাপী। আগামী ২২ এপ্ৰিল পর্যন্ত চলবে এই অনুশীলন। মোট পনেরো দিনের এই সামরিক অনুশীলনে বায়ুসেনার সহযোগিতা, যোগাযোগ, আক্ৰমণ, প্ৰত্যাক্ৰমণ, যুদ্ধ সামগ্ৰীর এদিক-ওদিক করে স্থানান্তরিত করা, সেনাবাহিনীর অন্যান্য দলের সঙ্গে যৌথ অভিযান-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে এই অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘গগণ শক্তি’ অনুশীলনে ১,১০০ জন বাসুসেনা অংশগ্রহণ করেছেন। তাঁরা সুখই-৩০ এমকেআই-এর মতো অতি ক্ষমতাশালী যুদ্ধবিমান নিয়ে নানা কৌশল প্রদর্শন করেছেন । তাছাড়া, অন্যান্য দূর ও নিকট ক্ষপণাস্ত্র প্রয়োগ প্রদর্শনও হয়েছে আজ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top