News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রশ্নে ফের পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রশ্নে ফের পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লন্ডন, ১৯ এপ্রিল (হি.স.) : সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রশ্নে ফের পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনের ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে “ভারত কি বাত, সবকে সাথ” অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যারা সন্ত্রাস রপ্তানি করে এবং পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না। তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে।” প্রধানমন্ত্রী অারও বলেন, “কিছু কাপুরুষ এসে আমাদের জওয়ানদের হত্যা করছে। এরকম অবস্থায় আমি চুপচাপ বসে থাকব, এটা চান আপনারা? তাদের কি উপযুক্ত জবাব দেওয়া উচিত নয়? আমাদের সেনাদের জন্য আমি গর্বিত। কোনওরকম ভুল না করে ১০০ শতাংশ নিখুঁতভাবে ওই সার্জিক্যাল স্ট্রাইক কার্যকর করেছিল সেনা। এবং সূর্যোদয়ের আগেই তারা আবার ফিরেও এসেছিল।” যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ রপ্তানি করে তাদের জন্য ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক উপযুক্ত জবাব ছিল বলেও মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে দেশে নাবালিকাদের উপর ধর্ষণের মত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এধরনের ঘটনা মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান। কাঠুয়া গণধর্ষণ নিয়ে মোদী বলেন, “ধর্ষণ ধর্ষণই। আমাদের মেয়েদের সঙ্গে এধরনের অত্যাচার আমরা কীভাবে মেনে নিতে পারি?”
প্রধানমন্ত্রী আরও বলেন, “সেনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আমি বলেছিলাম দেশের সংবাদমাধ্যমগুলিকে জানানোর আগে সার্জিক্যাল স্ট্রাইকের কথা যেন পাকিস্তানের সেনাকে জানানো হয়। এবং তারা যদি চায় তাহলে তারা সেই হানায় মৃতদের দেহ সরিয়ে নিয়ে যেতে পারে।” তিনি এও জানান, ভারত কোনও সার্জিক্যাল স্ট্রাইক করেনি বলে জানিয়েছিল পাকিস্তান।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top