News Flash

  • Home
  • Uncategorized
  • বাগিচা চাষিরা ফের স্বপ্ণ দেখছেন
Image

বাগিচা চাষিরা ফের স্বপ্ণ দেখছেন

সায়ন্তক চৌধুরী
রাজ্যের অর্থনীতির চাকাকে গতিশীল করার লক্ষ্যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নতুন চিন্তা ধারা নিয়ে এগোতে চাইছেন৷ ফলশ্রুতিতে বাগিচা চাষিরা যেন আশার আলো দেখছেন৷ বিভিন্ন ফল উৎপাদনে বাগিচা চাষিরা আন্তরিক হলেও তৎকালীন বাম সরকার রাজ্যের হর্টি কালচার দপ্তর নিয়ে তেমন চিন্তা ভাবনা করেছিলেন বলে মনে হয় না৷ করলে বাগিচা শিল্প এ রাজ্যে যে গড়ে উঠতে পারতো তা নিঃসন্দেহে বলা যেতে পারে৷ কেন্দ্রীয় সরকার বাগিচা গড়ে তোলার জন্য প্রতি বছরই রাজ্য সরকারকে দেদার অর্থ দিত৷ কিন্তু সেই অর্থ বাগিচার কাজে ব্যবহৃত না হয়ে বাঁকা পথে অন্যখাতে চলে যেত৷ কিংবা হর্টি দপ্তরের কর্মকর্তাদের উদর পূর্তি হত৷ ফলে রাজ্যের বাগিচা শিল্প ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতম হয়ে পড়লো৷ রাজ্যে ফল উৎপাদনরে মধ্যে প্রথম সারিতে ছিল আনারস ও কাঁঠাল৷ দুটি ফলই রসে বরা৷ জিভে জল আসার মত ফল আনারস ও কাঁঠাল৷ অত্যন্ত সুস্বাদু এ দুটি ফলের কদর অস্বাভাকি৷ বর্তমানে এ দুটি ফল মহার্ঘ হয়ে উঠেছে৷ বিশেষ করে রাজ্যের কুইন আনারসের তুলনা পাওয়া ভার৷
নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাগিচা শিল্পকে নতুন দিশায় নিয়ে যাবার চিন্তা ভাবনা করছেন৷ তিনি চাইচেন রাজ্যের কুইন আনারসকে শুধু দেশেই নয় বিশ্ব দরবারে তুলে ধরতে৷ তিনি নিজে কুইন আনারসের ব্র্যান্ড অ্যাম্বেসডর হবেন বলেও জানিয়েছেন৷ এ থেকে বোঝা যাচ্ছে যে নতুন মুখ্যমন্ত্রী কুইন আনারস নিয়ে অনেক আশাবাদী৷ ইতিমধ্যে দুবাই থেকে একটি প্রতিনিধি দল কুইন আনারসের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন৷ বলা যেতে পারে কুইন আনারসের ভবিষ্যত যেমন উজ্জ্বল তেমনই এ আনারস চাষ করে অনেক চাষী লাভবান হবেন৷ কুইন আনারসের প্রতি মুখ্যমন্ত্রীর আগ্রহের যে যর্র্থথ কারন রয়েছে তাও বলার অপেক্ষা রাখে না৷
কিন্তু এরপরও কিছু কথা থেকে যায়৷ মুখ্যমন্ত্রী কুইন আনারসকে বিশ্বের কুইন করতে চাইছেন৷ রাজ্যবাসীর জন্য তা কম গৌরবের বিষয় নহে৷ কিন্তু রাজ্যেও কুইনকে নিয়ে মাঝারি শিল্প গড়ে তোলা তো সম্ভব৷ রাজ্যে জুস শিল্প গড়ে তোলা অসম্ভব নয়৷ সুস্বাদু আনারসের রস প্রক্রিয়াজাতকরন করা যেতে পারে৷ রাজ্যে এমন কারখানা গড়ে উঠলে কিছু বেকার যুবকেরও কর্মসংস্থান হবে৷ বেকারদের মুখে হাসি ফুটবে৷ নালকাটায় ন্যাবামেকের ফল প্রক্রিয়াকরণ প্রকল্পটি অনেক আগেই লাটে উঠেছে৷ তা অজানা নহে৷ রাজ্যের কাঁঠাল নিয়েও নতুন করে ভাবনার অবকাশ রয়েছে৷ আনারস ও কাঁঠাল বাগিচা গড়ে উঠলে বাগিচা চাষি ফিরে পাবে বাঁচার নতুন প্রেরণা৷ তবে প্রচুর পরিমানে কুইন আনারস উৎপাদন করার ক্ষেত্রে হর্টি দপ্তরকেও এগিয়ে আসতে হবে৷ চাষিদের সার্বিক সাহায্য করতে হবে৷ তবেই বাগিচা চাষিরা বুঝতে পারবে যে নতুন মুখ্যমন্ত্রীর সদিচ্ছার কোনও অভাব নেই৷ সেই ক্ষেত্রে রাজ্যের আর্থিক মেরুদন্ড যে ধীরে দীরে চাঙ্গা হবে তাতে কোনও সন্দেহ নেই৷ শুধু আবারস নয়৷ প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে বাঁশ৷ নতুন মুখ্যমন্ত্রী তা নিয়ে ভাবনা চিন্তা করছেন৷ মোটের উপর রাজ্যের প্রাকৃতিক সম্পদকে তিনি অর্থকরী সম্পদ হিসাবে গড়ে তুলতে চাইছেন৷ সবেমাত্র বিজেপি সরকারের বয়স এক মাস ১১ দিন৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রীর এমন প্রয়াস সত্যিই প্রশংসার দাবি রাখে৷ সেই সাথে তিনি বুঝিয়ে দিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে তিনি একটু আলাদা৷ তার চেতনায় রয়েছে মানুষের ভাবনা৷ এখন দেখার বিষয় এ ভাবনার ফসল রাজ্যবাসী কতটুকু গড়ে তুলতে পারবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top