News Flash

  • Home
  • Uncategorized
  • নবনির্মিত রাজভবনের উদ্বোধন করলেন রাজ্যপাল
Image

নবনির্মিত রাজভবনের উদ্বোধন করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ আগরতলার ক্যাপিটেল কমপ্লেক্সে নবনির্মিত রাজভবনের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে৷ রাজ্যপাল তথাগত রায় প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করে৷ অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে রাজ্যপাল তথাগত রায় বলেন, পুণ্য অক্ষয় তৃতীয়ার দিনে নবনির্মিত রাজভবনের উদ্বোধনী অনুষ্ঠান আমার জীবনে এ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার মতোই একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে৷ রাজ্যপাল বলেন, ত্রিপুরার রাজ্যপাল হিসেবে এই তিন বছরে ত্রিপুরাকে ভালো করে চেনার সুযোগ হয়েছে৷ এ রাজ্যের সম্পদকে ভিত্তি করে যদি পর্যটন শিল্পকে প্রসারিত করা যায় তবে তার ভৌগোলিক বিচ্ছিন্নতা, বেকার সমস্যা মেটানো সম্ভব৷ বর্তমান তরুণ মুখ্যমন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনায় এ রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে বলে রাজ্যপাল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমরা ত্রিপুরাকে একটি বৈভবশালী, শক্তিশালী এবং শ্রেষ্ঠ রাজ্য গড়ার যে স্বপ্ণ দেখেছি, সবাই মিলে সেই দিশাতে যেতে পারবো৷ সঠিক সময়েই সেই কাজ শুরু হয়েছে৷ তিনি বলেন, আজ অক্ষয় তৃতীয়া৷ আমরা বিশ্বাস করি এই দিনে যখন কোনও কাজ সম্পন্ন হয় তা মঙ্গলদায়ী হয়৷ তিনি বলেন, আমি নিশ্চিত যে, নতুন বছরের সঙ্গে সঙ্গে নতুন ভাবনা ও নতুন দিশা নিয়ে এই ভবনে আশা ত্রিপুরার জন্য নতুন বার্তা নিয়ে আসবে৷ মুখ্যমন্ত্রী বলেন, অভিভাবক যদি কাছে থাকেন তাহলে সন্তান কাজ করার সময় আত্মবিশ্বাস পায়৷ আমাদের রাজ্যের সচিবালয় ও রাজভবন এতো কাছাকাছি আসার ফলে এক দিশাতে কাজ করে সঠিক দিশায় রাজ্য পরিচালনা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণে মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন বলেন, নবনির্মিত রাজভবনের এই উদ্বোধনী অনুষ্ঠান উন্নয়নের নতুন দিশায় একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন৷ তিনি বলেন, পূর্বতন রাজভবন পুষ্পবন্ত প্রাসাদকে একটি মিউজিয়াম হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ পূর্বতন রাজভবনের সচিবালয় ভবনটি পর্যটন দপ্তরকে দেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানান মুখ্য সচিব৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রাজ্যপালের সচিব সমরজিৎ ভৌমিক৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রীসভার সদস্য মনোজ কান্তি দেব ও মেবার কুমার জমাতিয়া, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও পদস্থ আদিকারিকগণ৷ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শচীন দেববর্মণ স্মৃতি সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা৷ অনুষ্ঠানে শেষে রাজ্যপাল তথাগত রায় নবনির্মিত রাজভবনের ফলক উন্মোচন করেন৷ উল্লেখ্য, নয় একর জায়গা জুড়ে নবনির্মিত এই রাজভবনটি গড়ে তোলা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top