News Flash

  • Home
  • Uncategorized
  • ধলাইয়ে কৃষি ও উদ্যান জাত ফসল উৎপাদন বাড়াতে সভা করলেন কৃষিমন্ত্রী
Image

ধলাইয়ে কৃষি ও উদ্যান জাত ফসল উৎপাদন বাড়াতে সভা করলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৮ এপ্রিল৷৷ ধলাই জেলার কৃষি এবং উদ্যান জাত ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের সভা আজ ধলাই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়৷ সভায় কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দপ্তরের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা করেন৷ আলোচনাকালে তিনি কৃষকদের মধ্যে যাতে সময় মত প্রয়োজনীয় বীজ, সার এবং ঔষুধ পৌঁছে দেয়া হয় সেই দিকে নজর দিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ জেলায় একটি কৃষকবন্ধু সেন্টার স্থাপন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি কৃষকদের উৎপাদন বাড়ানোর

লক্ষ্যে পরামর্শ দিতেও অফিসারদের প্রতি আহ্বান জানান৷ প্রতিটি এলাকায় সেচ ব্যবস্থা সম্প্রসারণের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন এবং এব্যাপারে কৃষি ও জল সম্পদ দপ্তরের প্রতিনিধিদের আগামী ১৫ দিনের মধ্যে যৌথভাবে সার্ভে করতেও নির্দেশ দেন৷ প্রসঙ্গক্রমে মন্ত্রী শ্রী সিংহরায় উপজাতি এলাকার কৃষক এবং জুমিয়াদের মধ্যে কৃষি এবং উদ্যান জাতীয় ফসল চাষে বিশেষ নজর দিতে বলেন৷
সভায় কৃষি উপ-অধিকর্তা জেলার কৃষি অগ্রগতির বিস্তারিত তথ্য উল্লেখ করে বলেন, জেলায় ২২,৩৮২ হেক্টর কৃষি জমির মধ্যে ৯,৯২৯ হেক্টর জমিতে সেচের সুযোগ রয়েছে৷ জেলার ১০০৫ জন কৃষককে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ কোটি ৭১ লক্ষ টাকা ঋণ দেয়া হয়েছে৷ উদ্যান দপ্তরের উপ-অধিকর্তা জেলায় ফল চাষ সম্প্রসারণের তথ্য তুলে ধরেন৷ তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছরে ২৩ হেক্টর এলাকায় আনারস বাগান করা হয়েছে৷
সভায় প্রধান সচিব ইউ ডেঙ্কটেশ্বরেলু, কৃষি অধিকর্তা দেব প্রসাদ সরকার এবং উদ্যান দপ্তরের অধিকর্তা অরুণ দেববর্মা সহ উপস্থিত আধিকারিকগণও আলোচনায় অংশ নেন৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের প্রিন্সিপাল অফিসার অনিল দেববর্মা, ধলাই জেলা প্রশাসনের সিনিয়র ডি সি এম সুব্রত রিয়াং সহ জেলার কৃষি আধিকারিকগণ সভায় উপস্থিত ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top